1. reporter@youthtvnewsbd.com : reporter :
  2. youthtvnews2019@gmail.com : youthttvnews24 :
ঝিনাইদহে ১২০১ বোতল ফেন্সিডিলসহ ০৩ মাদক ব্যবসায়ী গ্রেফতার - Youth Tv news
নোটিশ
ইয়ুথ টেলিভিশন এ বাংলাদেশের সকল জেলা ও উপজেলা পর্যায়ে সংবাদকর্মী নিয়োগ চলছে। এছাড়াও জেলা ব্যুরো প্রধান, বিভাগীয় ব্যুরো প্রধান, স্টাফ রিপোর্টার, ক্যাম্পাস  প্রতিনিধি, মাল্টিমিডিয়া রিপোর্টার নিয়োগ চলছে। আগ্রহীগণ জীবনবৃত্তান্ত, পাসপোর্ট সাইজের ছবি, ভোটার আইডি কার্ডের কপি, নাগরিক সনদের কপি ও সকল শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার সনদ (যদি থাকে) সহ যোগাযোগ করার জন্য অনুরোধ করা হলো। মোবাইল: ০১৪০৯-৯৯০৪০০, ০১৯৭২-০৮৪৬৯৬।

ঝিনাইদহে ১২০১ বোতল ফেন্সিডিলসহ ০৩ মাদক ব্যবসায়ী গ্রেফতার

উৎপল ঘোষ,ক্রাইম রিপোর্টার
  • আপডেট সময়ঃ বুধবার, ১৮ সেপ্টেম্বর, ২০২৪
  • ৫৭ বার

ঝিনাইদহ জেলার হাট গোপালপুর এলাকা হতে ১২০১ বোতল ফেন্সিডিলসহ ০৩ জন কুখ্যাত মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করে র‌্যাব-৬।
১৭ সেপ্টেম্বর ২৪ র‌্যাব-৬, সিপিসি-২, ঝিনাইদহ ক্যাম্পের এর একটি আভিযানিক দল গোপন সংবাদের মাধ্যমে জানতে পারে যে, ঝিনাইদহ সদর থানাধীন হাট গোপালপুর এলাকায় কতিপয় মাদক ব্যবসায়ী অবৈধ মাদকদ্রব্য ভাতীয় ফেন্সিডিল ক্রয়-বিক্রয় করার উদ্দেশ্যে অবস্থান করছে।
উক্ত তথ্যের ভিত্তিতে আভিযানিক দলটি রাত আনুমানিক ০১.৪৫ মিনিটের সময় গোপালপুর মাধ্যমিক বিদ্যালয়ের সামনে ঝিনাইদহ টু মাগুরা মহাসড়কে অভিযান চালিয়ে অবৈধ মাদকদ্রব্য ১২০১ বোতল ফেন্সিডিলসহ ০৩ জন মাদক ব্যবসায়ী- ১। মোঃ সোহের (২৫), পিতা- মৃত সিদ্দিক সর্দার, সাং- আড়পাড়া, থানা- শালিখা, মাগুরা, ২। মোঃ ফারুক হোসেন (৪০), পিতা- মোঃ ফিরোজ আলী, সাং- দোয়ার পাড়া, জীবননগর চুয়াডাঙ্গা ও মোঃ সাজ্জাদুর রহমান (৪৫), পিতা- মৃত মতিয়ার রহমান, সাং- বাহারবাগ মাগুরা থেকে গ্রেফতার করা হয়।এ সময় উপস্থিত সাক্ষীদের সম্মুখে গ্রেফতারকৃত আসামীদের হেফাজত হতে ১২০১ বোতল ফেনসিডিল ০১টি প্রাইভেট কার ডকুমেন্টসহ, ০১টি প্রাইভেট কারেরে চাবি, ০৪টি মোবাইল ফোন, নগদ তেষট্টি হাজার আটশত দশ টাকাসহ উদ্ধারপূর্বক জব্দ করা হয়।
জব্দকৃত আলামত ও গ্রেফতারকৃত আসামীদেরকে ঝিনাইদহ সদর থানায় হস্তান্তর করে আসামীদের বিরুদ্ধে মাদক আইনে মামলা রুজু করা হয়েছে।

শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো দেখুন...

Copyright © All rights reserved © 2017 Youth Television News. Design & Development by SA Creative Media 
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com