
নীলফামারীতে সাংবাদিকদের সাথে পরিচিতি ও মতবিনিময় করেছেন নীলফামারীর নবাগত জেলা প্রশাসক মোহাম্মদ নায়িরুজ্জামান।
নীলফামারী জেলা প্রশাসনের আয়োজনে বুধবার বিকেল তিন টার দিকে জেলা প্রশাসক কার্যালয়ে সাংবাদিকদের উক্ত অনুষ্ঠানের সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মোহাম্মদ নায়িরুজ্জামান।
এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ফারুক আল মাসুদ, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মো. সাইদুল ইসলাম, প্রেসক্লাবের সভাপতি মঞ্জুরুল আলম সিয়াম, সহ- সভাপতি আতিয়ার রহমান, সাধারণ সম্পাদক নুর আলম, নীলফামারী প্রেসক্লাবের সাবেক সভাপতি তাহমিন হক ববি, সাবেক সাধারন সম্পাদক হাসান রাব্বি প্রধান, রিপোর্টার্স ইউনিটির সভাপতি স্বপ্না আক্তার স্বর্ণালী শাহ, সাধারণ সম্পাদক আল আমিন বাংলাদেশ প্রতিদিনের নীলফামারী জেলা প্রতিনিধি এম এ বারী সহ নীলফামারী জেলার বিভিন্ন ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সংবাদকর্মীরা উপস্থিত ছিলেন। মতবিনিময়কালে উপস্থিত সকলেই জেলার বিভিন্ন উন্নয়ন ও সমস্যা এবং সমাধান সম্পর্কে আলোচনা করেন।