1. reporter@youthtvnewsbd.com : reporter :
  2. youthtvnews2019@gmail.com : youthttvnews24 :
গোপালগঞ্জ ভাটিয়াপাড়া বাসস্ট্যান্ড হতে ১৯ কেজি ৭০০ গ্রাম গাঁজা সহ ০১ জন গ্রেফতার - Youth Tv news
নোটিশ
ইয়ুথ টেলিভিশন এ বাংলাদেশের সকল জেলা ও উপজেলা পর্যায়ে সংবাদকর্মী নিয়োগ চলছে। এছাড়াও জেলা ব্যুরো প্রধান, বিভাগীয় ব্যুরো প্রধান, স্টাফ রিপোর্টার, ক্যাম্পাস  প্রতিনিধি, মাল্টিমিডিয়া রিপোর্টার নিয়োগ চলছে। আগ্রহীগণ জীবনবৃত্তান্ত, পাসপোর্ট সাইজের ছবি, ভোটার আইডি কার্ডের কপি, নাগরিক সনদের কপি ও সকল শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার সনদ (যদি থাকে) সহ যোগাযোগ করার জন্য অনুরোধ করা হলো। মোবাইল: ০১৪০৯-৯৯০৪০০, ০১৯৭২-০৮৪৬৯৬।

গোপালগঞ্জ ভাটিয়াপাড়া বাসস্ট্যান্ড হতে ১৯ কেজি ৭০০ গ্রাম গাঁজা সহ ০১ জন গ্রেফতার

উৎপল ঘোষ,ক্রাইম রিপোর্টার
  • আপডেট সময়ঃ বৃহস্পতিবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৪
  • ৫৬ বার

র‍্যাব-৬, ভাটিয়াপাড়া ক্যাম্প সুত্রে জানা যায়,নিয়মিত টহলের অংশ হিসেবে ক্যাম্পের একটি আভিযানিক দল ১৮ সেপ্টেম্বর দুপুর ১২ টা ৩০ মিনিটের সময় গোপন সংবাদের মাধ্যমে জানতে পারে যে,গোপালগঞ্জ জেলার কাশিয়ানী থানাধীন ইছালী ভাটিয়াপাড়া বাসস্ট্যান্ডে কতিপয় ব্যক্তি মাদকদ্রব্য গাঁজা ক্রয়-বিক্রয় ও পরিবহনের করার উদ্দেশ্যে অবস্থান করছে। এমন তথ্যের ভিত্তিতে উক্ত আভিযানিক দলটি দুপুর আনুমানিক ১২ টা ৪০ মিনিটের সময় কাশিয়ানী থানাধীন ভাটিয়াপাড়া বাসস্ট্যান্ডের তায়েবা রেস্টুরেন্টের সামনে বিশেষ অভিযান পরিচালনা করে অবৈধ মাদকদ্রব্য গাঁজা সহ ০১ জন মাদক ব্যবসায়ী- ১। মোঃ বাবু মিয়া (২৪), পিতা- মোঃ জমশেদ মিয়া, সাং- কালিপুর, ১২নং ওয়ার্ড, থানা- ভৈরব, জেলা- কিশোরগঞ্জকে গ্রেফতার করে। এ সময় উপস্থিত সাক্ষীদের সম্মুখে গ্রেফতারকৃত আসামীর হেফাজত হতে গাঁজা ১৯ কেজি ৭০০ গ্রাম ও ০১টি মোবাইল এবং ০১ টি সিমকার্ড উদ্ধারপূর্বক জব্দ করে
জব্দকৃত আলামত ও গ্রেফতারকৃত আসামীকে গোপালগঞ্জ কাশিয়ানী থানায় হস্তান্তর করে আসামীর বিরুদ্ধে মাদক আইনে মামলা রুজু করা হয়েছে।

শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো দেখুন...

Copyright © All rights reserved © 2017 Youth Television News. Design & Development by SA Creative Media 
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com