1. reporter@youthtvnewsbd.com : reporter :
  2. youthtvnews2019@gmail.com : youthttvnews24 :
নৌবাহিনীর অভিযানে আগ্নেয়াস্ত্র উদ্ধার, গাঁজা ব্যবসায়ী আটক - Youth Tv news
নোটিশ
ইয়ুথ টেলিভিশন এ বাংলাদেশের সকল জেলা ও উপজেলা পর্যায়ে সংবাদকর্মী নিয়োগ চলছে। এছাড়াও জেলা ব্যুরো প্রধান, বিভাগীয় ব্যুরো প্রধান, স্টাফ রিপোর্টার, ক্যাম্পাস  প্রতিনিধি, মাল্টিমিডিয়া রিপোর্টার নিয়োগ চলছে। আগ্রহীগণ জীবনবৃত্তান্ত, পাসপোর্ট সাইজের ছবি, ভোটার আইডি কার্ডের কপি, নাগরিক সনদের কপি ও সকল শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার সনদ (যদি থাকে) সহ যোগাযোগ করার জন্য অনুরোধ করা হলো। মোবাইল: ০১৪০৯-৯৯০৪০০, ০১৯৭২-০৮৪৬৯৬।

নৌবাহিনীর অভিযানে আগ্নেয়াস্ত্র উদ্ধার, গাঁজা ব্যবসায়ী আটক

স্টাফ রিপোর্টার
  • আপডেট সময়ঃ শুক্রবার, ২০ সেপ্টেম্বর, ২০২৪
  • ৫৩ বার

সরকারের নির্দেশনা মোতাবেক অবৈধ অস্ত্র উদ্ধারের লক্ষ্যে বাংলাদেশ নৌবাহিনী গত বুধবার ( ১৮ সেপ্টম্বর ) দিবাগত রাতে নোয়াখালী জেলার হাতিয়া উপজেলার চরকিং ইউনিয়নের ৬ নং ওয়ার্ডস্থ বোয়ালিয়া গ্রামে বিশেষ অভিযান পরিচালনা করে।
এ সময় একটি পরিত্যক্ত বাড়ি হতে মাটির নিচে পুঁতে রাখা ১টি বন্দুক , ৩টি থ্রি কোয়ার্টার এল জি , ২টি এলজি গানসহ ১৭টি রকেট প্যারাসুট ফ্রেয়ার উদ্ধার করা হয়।
উদ্ধারকৃত আগ্নেয় অস্ত্রসহ পরবর্তীতে হাতিয়া থানায় হস্তান্তর করা হয়।
অপরদিকে খুলনার খালিশপুর এলাকায় নৌ বাহিনীর নেতৃত্বে পুলিশ ও ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে অভিযান পরিচালনা করে মাদক ব্যবসায়ী টেনি ওরফে ল্যাংড়া টেনি ও মঞ্জুরকে আটক করা হয়।

আটককৃতদের তথ্যের ভিত্তিতে পার্শ্ববর্তী রেলিগেট এলাকায় যৌথ বাহিনীর অভিযান পরিচালনা করে আরও গাঁজা উদ্ধার করা হয়।
ল্যাংড়া টনি একজন পেশাদার গাঁজা ব্যবসায়ী।
টনির বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে।
পরবর্তীতে আটককৃতদের থানায় হস্তান্তর করা হয়।
উল্লেখ্য, বর্তমান সরকারের নির্দেশনা বাস্তবায়নের লক্ষ্যে “”ইন এইড টু সিভিল পাওয়ার”এর আওতায় নিয়োজিত বাংলাদেশ নৌবাহিনীর দায়িত্বপূর্ণ এলাকায সমূহে নিয়মিত টহল ও অভিযান চলমান থাকবে।

শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো দেখুন...

Copyright © All rights reserved © 2017 Youth Television News. Design & Development by SA Creative Media 
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com