1. reporter@youthtvnewsbd.com : reporter :
  2. youthtvnews2019@gmail.com : youthttvnews24 :
উন্নয়নের অগ্রযাত্রা অব্যাহত রাখতে নৌকায় ভোট দিন -তানভীর শাকিল জয় এমপি - Youth Tv news
নোটিশ
ইয়ুথ টেলিভিশন এ বাংলাদেশের সকল জেলা ও উপজেলা পর্যায়ে সংবাদকর্মী নিয়োগ চলছে। এছাড়াও জেলা ব্যুরো প্রধান, বিভাগীয় ব্যুরো প্রধান, স্টাফ রিপোর্টার, ক্যাম্পাস  প্রতিনিধি, মাল্টিমিডিয়া রিপোর্টার নিয়োগ চলছে। আগ্রহীগণ জীবনবৃত্তান্ত, পাসপোর্ট সাইজের ছবি, ভোটার আইডি কার্ডের কপি, নাগরিক সনদের কপি ও সকল শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার সনদ (যদি থাকে) সহ যোগাযোগ করার জন্য অনুরোধ করা হলো। মোবাইল: ০১৪০৯-৯৯০৪০০, ০১৯৭২-০৮৪৬৯৬।

উন্নয়নের অগ্রযাত্রা অব্যাহত রাখতে নৌকায় ভোট দিন -তানভীর শাকিল জয় এমপি

কাজিপুর (সিরাজগঞ্জ) প্রতিনিধি
  • আপডেট সময়ঃ বৃহস্পতিবার, ২১ ডিসেম্বর, ২০২৩
  • ১৬৮ বার

দেশের চলমান উন্নয়নের অগ্রযাত্রার ধারা অব্যাহত রাখতে আবারো নৌকায় ভোট চাইলেন প্রকৌশলী তানভীর শাকিল জয় এমপি। বুধবার বিকেলে তিনি সিরাজগঞ্জের কাজিপুর উপজেলার নিশ্চিন্তপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে মাঠে শিক্ষার গুণগত মান উন্নয়ন শীর্ষক আলোচনা ও  মা সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি মায়েদের উদ্দেশ্যে তিনি এই আহবান জানান।  তিনি বলেন, জননেত্রী শেখ হাসিনার বলিষ্ঠ নেতৃত্বে দেশের উন্নয়ন অগ্রযাত্রা আব্যাহত রয়েছে। এর ধারাবাহিকতা রাখতে হলে আবারো নৌকায় ভোট দিতে হবে। তিনি সবার উদ্দেশ্য বলেন   মনে রাখবেন নৌকা জিতলে উন্নয়ন জিতে যায়।  একজন মা ই পারে তার সন্তানকে সঠিক নির্দেশনা দিতে। তেমনি একজন মমতাময়ী মা শেখ হাসিনাই পারে এদেশের মানুষের ভাগ্যের উন্নয়ন ঘটাতে। তাই আগামী ৭ জানুয়ারির নির্বাচনে আপনারা নৌকায় আপনাদের রায় দিন।

 নিশ্চিন্তপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক রেজাউল করিমের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যদের মধ্যে  কাজিপুর উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক খলিলুর রহমান সিরাজী, নিশ্চিন্তপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি জালাল মাস্টার বক্তব্য রাখেন। এরপর জয় জজিরিা পূর্বপাড়া এমদাদুল উলম কওমি মাদ্রাসার ছোট ছোট শিক্ষার্থীদের খোঁজ খবর নেন। এসময় তাদের অনুরোধে তিনি ছবিও তোলেন।

শেয়ার করুন...

আরো দেখুন...

Copyright © All rights reserved © 2017 Youth Television News.
Verified by MonsterInsights