1. reporter@youthtvnewsbd.com : reporter :
  2. youthtvnews2019@gmail.com : youthttvnews24 :
বগুড়া পৌরসভার কাউন্সিলরের আত্মগোপনে সভার হাজিরাতে স্বাক্ষর - Youth Tv news
নোটিশ
ইয়ুথ টেলিভিশন এ বাংলাদেশের সকল জেলা ও উপজেলা পর্যায়ে সংবাদকর্মী নিয়োগ চলছে। এছাড়াও জেলা ব্যুরো প্রধান, বিভাগীয় ব্যুরো প্রধান, স্টাফ রিপোর্টার, ক্যাম্পাস  প্রতিনিধি, মাল্টিমিডিয়া রিপোর্টার নিয়োগ চলছে। আগ্রহীগণ জীবনবৃত্তান্ত, পাসপোর্ট সাইজের ছবি, ভোটার আইডি কার্ডের কপি, নাগরিক সনদের কপি ও সকল শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার সনদ (যদি থাকে) সহ যোগাযোগ করার জন্য অনুরোধ করা হলো। মোবাইল: ০১৪০৯-৯৯০৪০০, ০১৯৭২-০৮৪৬৯৬।

বগুড়া পৌরসভার কাউন্সিলরের আত্মগোপনে সভার হাজিরাতে স্বাক্ষর

মোঃ ইউসুফ আলী স্টাফ রিপোর্টার
  • আপডেট সময়ঃ বৃহস্পতিবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৪
  • ৬৮ বার

বগুড়া পৌরসভার আত্মগোপনে থাকা ৯ কাউন্সিলরের মধ্যে ৫ কাউন্সিলর গত ১৮ সেপ্টেম্বরের বিশেষ সভার হাজিরা খাতায় স্বাক্ষর করে আবারও আত্মগোপনে চলে যাওয়ায় তাদের উপস্থিতির বৈধতা নিয়ে ধোয়াশার সৃষ্টি হয়েছে। গত ৫ আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের পর আওয়ামীলীগ সমর্থিত কাউন্সিলররা আত্মগোপনে যায়। এরপর তাদের বিরুদ্ধে একাধিক মামলা হয়। গ্রেপ্তার এড়িয়ে চলতে তারা আত্মগোপনে চলে যায়।
আত্মগোপনে থাকা অবস্থায় পৌরসভার ৫ নং ওয়ার্ড কাউন্সিলর রেজাউল করিম ডাবলু, ৯ নং ওয়ার্ড কাউন্সিলর আলহাজ শেখ, ১০ নং ওয়ার্ড কাউন্সিলর আরিফুর রহমান, ১৬ নং ওয়ার্ড কাউন্সিলর আমিন আল মেহেদী এবং ১৯ নং ওয়ার্ড কাউন্সিলর লুৎফর রহমান মিন্টু গত ১৮ সেপ্টেম্বরের বিশেষ সভার হাজিরা খাতায় স্বাক্ষর করেন। হাজিরা খাতায় স্বাক্ষর করে তারা সভায় উপস্থিত না হয়ে আবার আত্মগোপনে চলে যান। সভায় উপস্থিত না থাকার কারণে অন্য কাউন্সিলরদের আপত্তির মুখে অনুপস্থিত কাউন্সিলরদের বিষয়ে সিদ্ধান্ত নেওয়া যায়নি।
পৌরসভা সূত্র জানিয়েছে যারা বিশেষ সভার হাজিরা খাতায় স্বাক্ষর করেছেন সেটা পৌরসভায় তাদের উপস্থিতির মধ্যে পড়ে না।
আত্মগোপনে থাকা অন্য কাউন্সিলররা হলেন ৪ নম্বর ওয়ার্ড কাউন্সিলর আব্দুল মতিন, ১৩ নম্বর ওয়ার্ড কাউন্সিলর আল মামুন, ১৪ নম্বর ওয়ার্ড কাউন্সিলর রফিকুল ইসলাম রফিক, ১৫ নম্বর ওয়ার্ড কাউন্সিলর আমিনুল ইসলাম।

শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো দেখুন...

Copyright © All rights reserved © 2017 Youth Television News. Design & Development by SA Creative Media 
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com