1. reporter@youthtvnewsbd.com : reporter :
  2. youthtvnews2019@gmail.com : youthttvnews24 :
খুলনার দিঘলিয়া উপজেলায় যৌথ অভিযানে অস্ত্র উদ্ধার করেছে নৌবাহিনী - Youth Tv news
নোটিশ
ইয়ুথ টেলিভিশন এ বাংলাদেশের সকল জেলা ও উপজেলা পর্যায়ে সংবাদকর্মী নিয়োগ চলছে। এছাড়াও জেলা ব্যুরো প্রধান, বিভাগীয় ব্যুরো প্রধান, স্টাফ রিপোর্টার, ক্যাম্পাস  প্রতিনিধি, মাল্টিমিডিয়া রিপোর্টার নিয়োগ চলছে। আগ্রহীগণ জীবনবৃত্তান্ত, পাসপোর্ট সাইজের ছবি, ভোটার আইডি কার্ডের কপি, নাগরিক সনদের কপি ও সকল শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার সনদ (যদি থাকে) সহ যোগাযোগ করার জন্য অনুরোধ করা হলো। মোবাইল: ০১৪০৯-৯৯০৪০০, ০১৯৭২-০৮৪৬৯৬।

খুলনার দিঘলিয়া উপজেলায় যৌথ অভিযানে অস্ত্র উদ্ধার করেছে নৌবাহিনী

স্টাফ রিপোর্টার
  • আপডেট সময়ঃ বৃহস্পতিবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৪
  • ৬৮ বার

২৬ শে সেপ্টেম্বর ~২০২৪ ইংরেজি বৃহস্পতিবার ”ইন এইড টু সিভিল পাওয়ার” এর আওতায় নিয়োজিত বাংলাদেশ নৌ বাহিনী দায়িত্বপ্রাপ্ত এলাকা সমূহে অস্ত্র উদ্ধারে যৌথ বাহিনীর অভিযান পরিচালনা করে আসছে।
এ ধারাবাহিকতায় বৃহস্পতিবার খুলনা জেলার দিঘলিয়া উপজেলার পূর্ব কাঠালী পাড়া সেনহাটি এলাকায় যৌথ অভিযান পরিচালনা করে বাংলাদেশ নৌ বাহিনী।
অভিযানের খবর পেয়ে এলাকার চিহ্নিত সন্ত্রাসী মোজাফফর আলী পালিয়ে যায় । গোপন সংবাদের তথ্যের ভিত্তিতে তাঁর বাড়ি এবং তৎসংলগ্ন কলাবাগান এলাকায় তল্লাশি চালিয়ে দুইটি একনলা বন্দুক ও তিন রাউন্ড তাজা গুলি উদ্ধার করা হয়।
পরবর্তীতে অস্ত্র ও গোলাবারুদ দিঘলিয়া থানায় হস্তান্তর করা হয়েছে। উক্ত যৌথ অভিযানে নৌবাহিনীর সাথে Rab ও পুলিশ সদস্যরা অংশগ্রহণ করে। উল্লেখ্য , বর্তমান সরকারের নির্দেশনা বাস্তবায়নের লক্ষ্যে দায়িত্বপূর্ণ এলাকা সমূহে বাংলাদেশ নৌবাহিনীর নিয়মিত টহল ও অভিযান চলমান থাকবে।

শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো দেখুন...

Copyright © All rights reserved © 2017 Youth Television News. Design & Development by SA Creative Media 
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com