1. reporter@youthtvnewsbd.com : reporter :
  2. youthtvnews2019@gmail.com : youthttvnews24 :
বাংলাদেশ নৌবাহিনীর অভিযানে চট্টগ্রামের সন্দ্বীপে মাদক ও অস্ত্রসহ তিন সন্ত্রাসী আটক - Youth Tv news
৩০শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ| ১৬ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ| বর্ষাকাল| মঙ্গলবার| বিকাল ৩:৫৯|
নোটিশ
ইয়ুথ টেলিভিশন এ বাংলাদেশের সকল জেলা ও উপজেলা পর্যায়ে সংবাদকর্মী নিয়োগ চলছে। এছাড়াও জেলা ব্যুরো প্রধান, বিভাগীয় ব্যুরো প্রধান, স্টাফ রিপোর্টার, ক্যাম্পাস  প্রতিনিধি, মাল্টিমিডিয়া রিপোর্টার নিয়োগ চলছে। আগ্রহীগণ জীবনবৃত্তান্ত, পাসপোর্ট সাইজের ছবি, ভোটার আইডি কার্ডের কপি, নাগরিক সনদের কপি ও সকল শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার সনদ (যদি থাকে) সহ যোগাযোগ করার জন্য অনুরোধ করা হলো। মোবাইল: ০১৪০৯-৯৯০৪০০, ০১৯৭২-০৮৪৬৯৬।

বাংলাদেশ নৌবাহিনীর অভিযানে চট্টগ্রামের সন্দ্বীপে মাদক ও অস্ত্রসহ তিন সন্ত্রাসী আটক

স্টাফ রিপোর্টার
  • আপডেট সময়ঃ শনিবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৪
  • ৫২ বার

একটি সুন্দর ও কল্যাণমূলক দেশ গঠনের নিমিত্তে ‘ ইন এইড টু সিভিল পাওয়ার’ এর আওতায় বাংলাদেশ নৌবাহিনী অবৈধ অস্ত্র উদ্ধারসহ আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে দায়িত্ব পালন করছে।

শনিবার (২৮ শে সেপ্টেম্বর ~২০২৪ ইং তারিখ ) গোপন সংবাদের ভিত্তিতে চট্টগ্রামের সন্দ্বীপ উপজেলার রহমতপুর ইউনিয়নস্থ ৯ নাম্বার ওয়ার্ডে চিহ্নিত মাদক ব্যবসায়ী ছেনি বাবুল এর আস্তানায় অভিযান পরিচালনা করে নৌবাহিনী কনটিনজেন্ট সন্দ্বীপ।
এ সময় নৌ বাহিনীর উপস্থিতি টের পেয়ে সন্দ্বীপের চিহ্নিত মাদক ব্যবসায়ী ছেনি বাবুল পালিয়ে গেলেও ঘটনাস্থলে তাঁর সহযোগী মোঃ সোহাগ কে মাদক ও দুইটি পাইরোটেকনিক সহ আটক করা হয়।
পরবর্তীতে আটককৃত সোহাগের দেয়া তথ্যের ভিত্তিতে মোঃ মিলাদ ও মামুন নামে দুই সন্ত্রাসীকে একটি রিভলভার সহ আটক করা হয়।
চিহ্নিত মাদক ব্যবসায়ী ছেনি বাবুল ও আর অনুসারীরা দীর্ঘদিন যাবত সন্দ্বীপের বিভিন্ন স্থানে মাদক ব্যবসা পরিচালনা করে আসছে বলে স্থানীয় বাসিন্দাদের অভিযোগ রয়েছে।

ছেনি বাবুল এর বিরুদ্ধে সন্দ্বীপ থানায় হত্যা ও মাদকসহ একাধিক মামলা রয়েছে। পরবর্তীতে জব্দকৃত মাদক ও অস্ত্রসহ আটক ৩সন্ত্রাসী কে সন্দ্বীপ থানায় হস্তান্তর করা হয়েছে।
উল্লেখ্য , বর্তমান সরকারের নির্দেশনা বাস্তবায়নের লক্ষ্যে অবৈধ অস্ত্র উদ্ধারও আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে নৌবাহিনীর নিয়মিত টহল অব্যাহত থাকবে।

শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো দেখুন...

Copyright © All rights reserved © 2017 Youth Television News. Design & Development by SA Creative Media 
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com