1. reporter@youthtvnewsbd.com : reporter :
  2. youthtvnews2019@gmail.com : youthttvnews24 :
রৌমারী সীমান্তে অবৈধ অনুপ্রবেশের দায়ে ১২ জন বাংলাদে‌শি যুবক আটক - Youth Tv news
নোটিশ
ইয়ুথ টেলিভিশন এ বাংলাদেশের সকল জেলা ও উপজেলা পর্যায়ে সংবাদকর্মী নিয়োগ চলছে। এছাড়াও জেলা ব্যুরো প্রধান, বিভাগীয় ব্যুরো প্রধান, স্টাফ রিপোর্টার, ক্যাম্পাস  প্রতিনিধি, মাল্টিমিডিয়া রিপোর্টার নিয়োগ চলছে। আগ্রহীগণ জীবনবৃত্তান্ত, পাসপোর্ট সাইজের ছবি, ভোটার আইডি কার্ডের কপি, নাগরিক সনদের কপি ও সকল শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার সনদ (যদি থাকে) সহ যোগাযোগ করার জন্য অনুরোধ করা হলো। মোবাইল: ০১৪০৯-৯৯০৪০০, ০১৯৭২-০৮৪৬৯৬।

রৌমারী সীমান্তে অবৈধ অনুপ্রবেশের দায়ে ১২ জন বাংলাদে‌শি যুবক আটক

বিপুল রায় -কুড়িগ্রাম প্রতিনিধি
  • আপডেট সময়ঃ বৃহস্পতিবার, ৩ অক্টোবর, ২০২৪
  • ৭২ বার

কুড়িগ্রামের রৌমারী উপজেলার শৌলমারী সীমান্তে অবৈধ অনুপ্রবেশের দায়ে বাংলা‌দে‌শি ১২ যুবককে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। বুধবার (২ অক্টোবর) ভোর ৫টার দিকে উপজেলার চরবোয়ালমারী সীমান্ত এলাকা থেকে তাদের আটক করা হয়। তারা অ‌বৈধভা‌বে ভারত থে‌কে বাংলা‌দে‌শে ফির‌ছি‌লেন।

জামালপুর ৪৫ বিজিবি গয়াটাপাড়া ক্যাম্পের নায়েব সুবেদার মো: ইসমাইল হোসেন এসব তথ‌্য নিশ্চিত করেছেন। আটক যুবকরা বাংলা‌দে‌শের বি‌ভিন্ন জেলার বা‌সিন্দা। তারা অ‌বৈধভা‌বে ভারতে গি‌য়ে‌ছি‌লেন ব‌লে জা‌নি‌য়ে‌ছে বি‌জি‌বি।

আটক যুবকরা হ‌লেন, কু‌ড়িগ্রা‌মের রৌমারী উপ‌জেলার আশরাফুল আলম (২৬), ময়মন‌সিংহ জেলার তোফাজ্জল হোসেন (২৯), শফিকুল ইসলাম (২৫), ওবায়দী হাসান (২২), নবী হোসেন (২৬), ফুরকান আলী (৩১), ওয়ালিউল্লাহ (২৫), হযরত আলী (৩৬), নারায়নগঞ্জ জেলার আরিফ হোসাইন (৩৬), জামালপুর জেলার মানিক মিয়া (২৯), নর‌সিংদী জেলার মিজানুর রহমান (২৩) এবং গাইবান্ধা জেলার মনির হোসেন (৩৮)।

গয়াটাপাড়া ক্যাম্পের নায়েব সুবেদার মো. ইসমাইল হোসেন ব‌লেন, অটক যু্বকরা বি‌ভিন্ন সময় অ‌বৈধভাবে ভার‌তে প্রবেশ ক‌রে‌ছিল। বুধবার ভো‌রে সীমান্তপ‌থে অ‌বৈধভা‌বে বাংলা‌দে‌শে ফি‌রে আসার সময় তা‌দের আটক করা হ‌য়ে‌ছে। তা‌দের বিরু‌দ্ধে অ‌বৈধ অনুপ্রবেশের দা‌য়ে মামলা দি‌য়ে থানায় হস্তান্তর করা হ‌বে।

শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো দেখুন...

Copyright © All rights reserved © 2017 Youth Television News. Design & Development by SA Creative Media 
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com