1. reporter@youthtvnewsbd.com : reporter :
  2. youthtvnews2019@gmail.com : youthttvnews24 :
তাড়াশে টু খুটিগাছ ১ কিলোমিটার  সড়কের বেহাল দশা - Youth Tv news
৩০শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ| ১৬ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ| বর্ষাকাল| মঙ্গলবার| রাত ১:৩০|
নোটিশ
ইয়ুথ টেলিভিশন এ বাংলাদেশের সকল জেলা ও উপজেলা পর্যায়ে সংবাদকর্মী নিয়োগ চলছে। এছাড়াও জেলা ব্যুরো প্রধান, বিভাগীয় ব্যুরো প্রধান, স্টাফ রিপোর্টার, ক্যাম্পাস  প্রতিনিধি, মাল্টিমিডিয়া রিপোর্টার নিয়োগ চলছে। আগ্রহীগণ জীবনবৃত্তান্ত, পাসপোর্ট সাইজের ছবি, ভোটার আইডি কার্ডের কপি, নাগরিক সনদের কপি ও সকল শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার সনদ (যদি থাকে) সহ যোগাযোগ করার জন্য অনুরোধ করা হলো। মোবাইল: ০১৪০৯-৯৯০৪০০, ০১৯৭২-০৮৪৬৯৬।

তাড়াশে টু খুটিগাছ ১ কিলোমিটার  সড়কের বেহাল দশা

মোঃ শরীফ আহমেদ স্টাফ রিপোর্টার
  • আপডেট সময়ঃ বৃহস্পতিবার, ৩ অক্টোবর, ২০২৪
  • ৫৩ বার

সিরাজগঞ্জের তাড়াশ পৌর সদর থেকে খালখুলা পর্যন্ত সড়কটি এর মধ্যে  জিকেএস  হাসপাতাল থেকে খুটিগাছা পর্যন্ত ১ কিলোমিটার সড়কের বেহাল দশা। এতে জনগণের দুর্ভোগ বেড়েছে।

কার্পেটিং উঠে গিয়ে ছোট-বড় অসংখ্য গর্তের সৃষ্টি হয়েছে। দীর্ঘদিনও সংস্কার না হওয়ায় সড়কটি যান চলাচলে অনুপযোগী হয়ে পড়েছে। উপজেলার আট ইউনিয়নের জনসাধারণ ওই সড়ক দিয়ে উপজেলা ও জেলা সদরে যাতায়াত করে থাকেন। কৃষকের বিভিন্ন ফসল বহনের ট্রাক এবং বিভিন্ন কোম্পানির মালামাল ও যাত্রীবাহী সিএনজিচালিত অটোরিকশা, ইজিবাইকসহ ব্যাটারিচালিত ভ্যান গাড়ি যাতায়াত করে এই সড়ক দিয়ে।

বিভিন্ন যানবাহনের চালক জানান, সড়কটির অবস্থা এত খারাপ যে, ৫ মিনিটের রাস্তা পার হতে  আধা ঘন্টা লেগে যায়।  গর্ভবতী নারী ও  অসুস্থদের হাসপাতাল ও ক্লিনিকে নিয়েতে বেশি দুর্ভোগ পোহাতে হয়। এমন অভিযোগ স্থানীয়দের। দীর্ঘদিন যাবত চলাচলের অনুপযোগী হয়ে আছে সড়কটি। তারপরও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নজরে আসেনি।

সড়কটি মেরামতের দাবি জানিয়েছেন এলাকাবাসী। উপজেলা প্রকৌশলী মো ফজলুর রহমান বলেন, ওই সড়কের ১ কিলোমিটার পর্যন্ত বেহাল দশার বিষয়টি তিনি অবগত আছেন। সড়কটি সংস্কারের জন্য সংশ্লিষ্ট দপ্তরে তালিকা পাঠানো হয়েছে। বরাদ্দ পেলে সড়কটি সংস্কারের কাজ করা হবে।

শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো দেখুন...

Copyright © All rights reserved © 2017 Youth Television News. Design & Development by SA Creative Media 
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com