1. reporter@youthtvnewsbd.com : reporter :
  2. youthtvnews2019@gmail.com : youthttvnews24 :
বাংলাদেশ নৌবাহিনীর যৌথ অভিযানে ভোলা জেলার সদর উপজেলায় বিপুল পরিমাণ মাদকদ্রব্যসহ মাদক ব্যবসায়ী আটক - Youth Tv news
নোটিশ
ইয়ুথ টেলিভিশন এ বাংলাদেশের সকল জেলা ও উপজেলা পর্যায়ে সংবাদকর্মী নিয়োগ চলছে। এছাড়াও জেলা ব্যুরো প্রধান, বিভাগীয় ব্যুরো প্রধান, স্টাফ রিপোর্টার, ক্যাম্পাস  প্রতিনিধি, মাল্টিমিডিয়া রিপোর্টার নিয়োগ চলছে। আগ্রহীগণ জীবনবৃত্তান্ত, পাসপোর্ট সাইজের ছবি, ভোটার আইডি কার্ডের কপি, নাগরিক সনদের কপি ও সকল শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার সনদ (যদি থাকে) সহ যোগাযোগ করার জন্য অনুরোধ করা হলো। মোবাইল: ০১৪০৯-৯৯০৪০০, ০১৯৭২-০৮৪৬৯৬।

বাংলাদেশ নৌবাহিনীর যৌথ অভিযানে ভোলা জেলার সদর উপজেলায় বিপুল পরিমাণ মাদকদ্রব্যসহ মাদক ব্যবসায়ী আটক

স্টাফ রিপোর্টার
  • আপডেট সময়ঃ বৃহস্পতিবার, ৩ অক্টোবর, ২০২৪
  • ৫৩ বার

 

অসামরিক প্রশাসনকে সহায়তার জন্য ইন এইড টু সিভিল পাওয়ার এর আওতায় অবৈধ অস্ত্র উদ্ধার ও মাদক প্রতিহত করতে নৌবাহিনী দায়িত্বপ্রাপ্ত এলাকা সমূহে নিয়মিত অভিযান পরিচালনা করে আসছে।
গোপন সংবাদের ভিত্তিতে গত বুধবার (০২/১০/২০২৪ ইং তারিখ ) দিবাগত রাতে ভোলা সদর উপজেলার বাপ্তা ইউনিয়নস্থ পাইলট এলাকায় চিহ্নিত মাদক ব্যবসায়ী মোহাম্মদ শহীদুলের আস্তানায় অভিযান পরিচালনা করে নৌবাহিনী এ সময় তার আস্তানায় তল্লাশি চালিয়ে ১৮৭ বোতল ফেনসিডিল ২৮.৫ কেজি গাঁজা, ইয়াবা, দেশীয় অস্ত্র ও ছয়টি এন্ড্রয়েড মোবাইলসহ পাঁচজনকে আটক করেছে নৌ বাহিনী।
এ অভিযানে বাংলাদেশ নৌ বাহিনীর সাথে বাংলাদেশ পুলিশ ও র‍্যাব সক্রিয়ভাবে অংশগ্রহণ করে।
চিহ্নিত মাদক ব্যবসায়ী শহীদুল এর নেতৃত্বে এ চক্রটি দীর্ঘদিন যাবত ভোলার বিভিন্ন এলাকায় মাদক ব্যবসা পরিচালনা করে আসছে।
তাঁর বিরুদ্ধে পূর্বেও ভোলা সদর থানায় মাদক সংক্রান্ত একাধিক মামলা রয়েছে। পরবর্তীতে আটককৃত মাদক ব্যবসায়ী ও জব্দকৃত মালামাল সমূহ ভোলা সদর থানায় হস্তান্তর করা হয়েছে।
উল্লেখ্য , বর্তমান সরকারের নির্দেশনা বাস্তবায়নের লক্ষ্যে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে নৌবাহিনীর নিয়মিত টহল ও অভিযান অব্যাহত থাকবে।

শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো দেখুন...

Copyright © All rights reserved © 2017 Youth Television News. Design & Development by SA Creative Media 
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com