1. reporter@youthtvnewsbd.com : reporter :
  2. youthtvnews2019@gmail.com : youthttvnews24 :
মধুপুরে বাল্যবিবাহ সংঘটিত করার অপরাধে ৫০হাজার টাকা জরিমানা - Youth Tv news
২৯শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ| ১৫ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ| বর্ষাকাল| সোমবার| রাত ১১:০৭|
নোটিশ
ইয়ুথ টেলিভিশন এ বাংলাদেশের সকল জেলা ও উপজেলা পর্যায়ে সংবাদকর্মী নিয়োগ চলছে। এছাড়াও জেলা ব্যুরো প্রধান, বিভাগীয় ব্যুরো প্রধান, স্টাফ রিপোর্টার, ক্যাম্পাস  প্রতিনিধি, মাল্টিমিডিয়া রিপোর্টার নিয়োগ চলছে। আগ্রহীগণ জীবনবৃত্তান্ত, পাসপোর্ট সাইজের ছবি, ভোটার আইডি কার্ডের কপি, নাগরিক সনদের কপি ও সকল শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার সনদ (যদি থাকে) সহ যোগাযোগ করার জন্য অনুরোধ করা হলো। মোবাইল: ০১৪০৯-৯৯০৪০০, ০১৯৭২-০৮৪৬৯৬।

মধুপুরে বাল্যবিবাহ সংঘটিত করার অপরাধে ৫০হাজার টাকা জরিমানা

স্টাফ রিপোর্টার মোঃ দেলোয়ার হোসেন
  • আপডেট সময়ঃ রবিবার, ৬ অক্টোবর, ২০২৪
  • ৬৬ বার

টাঙ্গাইলের মধুপুর উপজেলাধীন কুড়ালিয়া ইউনিয়নের ধামাবাশুরি এলাকায় বাল্যবিবাহ সংঘটিত হচ্ছে এমন সংবাদের ভিত্তিতে ঘটনাস্থলে গিয়ে সত্যতা পাওয়ায় ৫০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত।

রবিবার (৬অক্টোবর) বিকেলে মধুপুর উপজেলার ধামাবাশুরী এলাকার হাসমত আলী ও সোমলা বেগম তাদের অপ্রাপ্তবয়স্ক কন্যার বিয়ে দিচ্ছেন এমন সংবাদের ভিত্তিতে ঘটনাস্থলে গিয়ে উপস্থিত হন মধুুপুর উপজেলা প্রশাসন। ম্যাজিস্ট্রেটের আগমনের খবর পেয়ে হাসমত আলী ও সোমলা বেগম বাড়ি থেকে পালিয়ে যান। পরবর্তীতে সোমলা বেগম ও তার কন্যাকে প্রতিবেশীর বাড়ি থেকে খুঁজে আনা হয়। বাল্যবিবাহ আয়োজনের অপরাধে বাল্যবিবাহ নিরোধ আইন, ২০১৭  অনুসারে কন্যার মাকে

৫০ হাজার টাকা জরিমানা করা হয়। পাশাপাশি মেয়ের বয়স ১৮ বছর না হওয়া পর্যন্ত বিয়ে দেবেন না এ মর্মে মুচলেকা গ্রহণ করা হয়।

মোবাইল কোর্টটি পরিচালনা করেন মধুপুর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট রিফাত আনজুম পিয়া। সহযোগিতায় ছিলেন এসআই দুলালের নেতৃত্বে মধুপুর থানা পুলিশের একটি দল।

বাল্যবিবাহ নিরোধে কঠোর অবস্থানে রয়েছে মধুপুর উপজেলা প্রশাসন। বাল্যবিবাহের খবর দিয়ে উপজেলা প্রশাসনকে সহযোগিতা করার জন্য মধুপুরের সচেতন নাগরিকদের অনুরোধ জানান উপজেলা সহকারী কমিশনার (ভুমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট রিফাত আনজুম পিয়া।

০৬-১০-২০২৪u

শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো দেখুন...

Copyright © All rights reserved © 2017 Youth Television News. Design & Development by SA Creative Media 
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com