1. reporter@youthtvnewsbd.com : reporter :
  2. youthtvnews2019@gmail.com : youthttvnews24 :
আওয়ামী লীগের শমেস উদ্দীন বাবুকে গ্রেপ্তার করেছে ডিবি পুলিশ - Youth Tv news
নোটিশ
ইয়ুথ টেলিভিশন এ বাংলাদেশের সকল জেলা ও উপজেলা পর্যায়ে সংবাদকর্মী নিয়োগ চলছে। এছাড়াও জেলা ব্যুরো প্রধান, বিভাগীয় ব্যুরো প্রধান, স্টাফ রিপোর্টার, ক্যাম্পাস  প্রতিনিধি, মাল্টিমিডিয়া রিপোর্টার নিয়োগ চলছে। আগ্রহীগণ জীবনবৃত্তান্ত, পাসপোর্ট সাইজের ছবি, ভোটার আইডি কার্ডের কপি, নাগরিক সনদের কপি ও সকল শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার সনদ (যদি থাকে) সহ যোগাযোগ করার জন্য অনুরোধ করা হলো। মোবাইল: ০১৪০৯-৯৯০৪০০, ০১৯৭২-০৮৪৬৯৬।

আওয়ামী লীগের শমেস উদ্দীন বাবুকে গ্রেপ্তার করেছে ডিবি পুলিশ

মোঃ আল আমিন, গাইবান্ধা জেলা প্রতিনিধি
  • আপডেট সময়ঃ বৃহস্পতিবার, ১০ অক্টোবর, ২০২৪
  • ৪৮ বার

গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার বামনডাঙ্গা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি শমেস উদ্দীন বাবুকে গ্রেপ্তার করেছে ডিবি পুলিশ।
বুধবার (৯ অক্টোবর) রাত সাড়ে ৯টার দিকে উপজেলার বামনডাঙ্গা স্টেশন এলাকার একটি চা দোকান থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার শমেস উদ্দীন বাবু (৫৫) বামনডাঙ্গা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি। তিনি একই ইউনিয়নের মনমথ গ্রামের মৃত ওসমান মণ্ডলের ছেলে।

বিষয়টি নিশ্চিত করে গাইবান্ধা জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. বুলবুল ইসলাম বলেন, বুধবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে বামনডাঙ্গা স্টেশন এলাকা থেকে শমেস উদ্দীন বাবুকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারের পর তাকে ডিবি কার্যালয়ে নেওয়া হয়েছে।

গ্রেপ্তার শমেস উদ্দীন বাবু গাইবান্ধা জেলা বিএনপির কার্যালয়ে হামলা, ভাঙচুর ও আগুনের ঘটনায় জড়িত। এ ঘটনায় গত ২৬ আগস্ট সদর থানায় বিস্ফোরক দ্রব্য আইনে একটি মামলা করেন বিএনপি নেতা আব্দুল হাই সরকার। ওই মামলায় গ্রেপ্তার দেখিয়ে তাকে সদর থানায় হস্তান্তর করা হবে বলেও জানান তিনি।
এদিকে, ছাত্র-জনতার আন্দোলনের মুখে গত ৫ আগস্ট শেখ হাসিনা সরকার পতনের পর আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ের নেতারা আত্মগোপনে চলে যান। কিন্তু এই নেতা গত ২৭ আগস্ট নিজ বাড়িতে সাংবাদিকদের ডেকে আওয়ামী লীগের সদস্য ও সভাপতির পদ থেকে পদত্যাগের ঘোষণা দেন। অসুস্থতার কারণ দেখিয়ে স্বেচ্ছায় অব্যাহতি নিয়ে সেসময় একটি ঘোষণা পত্রেও স্বাক্ষর করেন তিনি।

আওয়ামী লীগের প্রভাবশালী এই নেতা দলীয় প্রতীকে ২০২১ সালে বামনডাঙ্গা ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বীতা করে পরাজিত হন।

শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো দেখুন...

Copyright © All rights reserved © 2017 Youth Television News. Design & Development by SA Creative Media 
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com