নৌবাহিনীর নেতৃত্বে পরিচালিত যৌথ বাহিনীর অভিযানে খুলনার কয়রা থানার মাদক ব্যবসায়ী আটক

” ইন এইড টু সিভিল পাওয়ার” এর আওতায় নিয়োজিত বাংলাদেশ নৌবাহিনী দায়িত্বপ্রাপ্ত এলাকায় যৌথ অভিযান পরিচালনা করে আসছে।
এরই ধারাবাহিকতায় গোয়েন্দা তত্ত্বের ভিত্তিতে আজ শুক্রবার (১১-১০-২০২৪) মধ্যরাতে খুলনার কয়রা থানায় নিয়োজিত নৌবাহিনী কন্টিনজেন্ট কমান্ডার লেঃ কমান্ডার ফয়সাল আল ইমরান ,( এস ), বিএন এর নেতৃত্বে নৌবাহিনীর একটি টহল দল বতুল বাজার , উত্তর বেদকাশী , কয়রা থেকে মাদক ব্যবসায়ী মিজানুর রহমান ওরফে মিজান ( ৩৮ ) এর বসত বাড়ীতে অভিযান ও তল্লাশি চালিয়ে আনুমানিক গাজা- ৩০০ গ্রাম , হরিণের মাংস- ২.৫ কেজি , নগদ অর্থ ৪৩,৪৮৭ টাকা , মোবাইল – ০৩ টি , সিম কার্ড -০৪ টি ও মেমোরি কার্ড- ০৫টিসহ মিজানকে আটক করে।
উক্ত অভিযানে কয়রা থানার পুলিশ সদস্য উপস্থিত ছিলেন। পরবর্তীতে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য জব্দকৃত মালামালসহ উক্ত মাদক ব্যবসায়ীকে কয়রা থানায় হস্তান্তর করা হয়।
উক্ত মাদক ব্যবসায়ীর বিরুদ্ধে পূর্বে কয়রা থানায় মাদক ও নারী নির্যাতন এর ০৮ টি মামলা চলমান রয়েছে বলে জানা যায়।

উল্লেখ্য , বর্তমান সরকারের নির্দেশনা বাস্তবায়নের লক্ষ্যে ‘ইন এইড টু সিভিল পাওয়ার’ এর আওতায় দায়িত্বপূর্ণ এলাকাসমূহে বাংলাদেশ নৌবাহিনীর নিয়মিত টহল অভিযান চলমান থাকবে।

ট্যাগ :
জনপ্রিয় সংবাদ

ঠাকুরগাঁওয়ে উপনির্বাচন উপলক্ষে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর মহাপরিচালকের নির্দেশনা

Verified by MonsterInsights

নৌবাহিনীর নেতৃত্বে পরিচালিত যৌথ বাহিনীর অভিযানে খুলনার কয়রা থানার মাদক ব্যবসায়ী আটক

আপলোডের সময় : 10:08:12 am, Saturday, 12 October 2024