1. reporter@youthtvnewsbd.com : reporter :
  2. youthtvnews2019@gmail.com : youthttvnews24 :
নৌবাহিনীর নেতৃত্বে পরিচালিত যৌথ বাহিনীর অভিযানে খুলনার কয়রা থানায় হরিণের মাংস উদ্ধারসহ ০১ জনকে আটক - Youth Tv news
নোটিশ
ইয়ুথ টেলিভিশন এ বাংলাদেশের সকল জেলা ও উপজেলা পর্যায়ে সংবাদকর্মী নিয়োগ চলছে। এছাড়াও জেলা ব্যুরো প্রধান, বিভাগীয় ব্যুরো প্রধান, স্টাফ রিপোর্টার, ক্যাম্পাস  প্রতিনিধি, মাল্টিমিডিয়া রিপোর্টার নিয়োগ চলছে। আগ্রহীগণ জীবনবৃত্তান্ত, পাসপোর্ট সাইজের ছবি, ভোটার আইডি কার্ডের কপি, নাগরিক সনদের কপি ও সকল শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার সনদ (যদি থাকে) সহ যোগাযোগ করার জন্য অনুরোধ করা হলো। মোবাইল: ০১৪০৯-৯৯০৪০০, ০১৯৭২-০৮৪৬৯৬।

নৌবাহিনীর নেতৃত্বে পরিচালিত যৌথ বাহিনীর অভিযানে খুলনার কয়রা থানায় হরিণের মাংস উদ্ধারসহ ০১ জনকে আটক

স্টাফ রিপোর্টার
  • আপডেট সময়ঃ রবিবার, ১৩ অক্টোবর, ২০২৪
  • ৫৯ বার

ইন এইড টু সিভিল পাওয়ার এর আওতায় নিয়োজিত বাংলাদেশ নৌবাহিনী দায়িত্বপ্রাপ্ত এলাকায় যৌথ অভিযান পরিচালনা করে আসছে।
এরই ধারাবাহিকতায় গোয়েন্দা তত্ত্বের ভিত্তিতে রবিবার (১৩-১০-২০২৪) মধ্যরাত্রে খুলনার কয়রা থানায় নিয়োজিত নৌবাহিনী কন্টিনজেন্ট কমান্ডার লেঃ কমান্ডার ফয়সাল আল ইমরান ,( এস ), বিএন এর নেতৃত্বে নৌবাহিনীর একটি টহল দল ৪ নং কয়রা লঞ্চঘাট এলাকায় অভিযান চালিয়ে ১০০ কেজি হরিণের মাংস সহ মোঃ ইয়াকুব সানা নামক ০১ জনকে আটক করা হয়।
উক্ত অভিযানে কয়রা থানার পুলিশ সদস্য উপস্থিত ছিলেন।পরবর্তীতে আইনানুক ব্যবস্থা গ্রহণের জন্য জব্দকৃত মালামালসহ উক্ত ব্যক্তি কে কয়রা থানায় হস্তান্তর করা হয়।

উল্লেখ্য , বর্তমান সরকারের নির্দেশনা বাস্তবায়নের লক্ষ্যে ‘ইন এইড টু সিভিল পাওয়ার’ এর আওতায় দায়িত্বপূর্ণ এলাকা সমূহে বাংলাদেশ নৌবাহিনীর নিয়মিত টহল অভিযান চলমান থাকবে।

শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো দেখুন...

Copyright © All rights reserved © 2017 Youth Television News. Design & Development by SA Creative Media 
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com