1. reporter@youthtvnewsbd.com : reporter :
  2. youthtvnews2019@gmail.com : youthttvnews24 :
যশোরে পেশাদার চুরি/ছিনতাইকারী চক্রের ২ সদস্যকে চাকু ও লেপটপসহ আটক - Youth Tv news
৩০শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ| ১৬ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ| বর্ষাকাল| মঙ্গলবার| সকাল ১০:০৭|
নোটিশ
ইয়ুথ টেলিভিশন এ বাংলাদেশের সকল জেলা ও উপজেলা পর্যায়ে সংবাদকর্মী নিয়োগ চলছে। এছাড়াও জেলা ব্যুরো প্রধান, বিভাগীয় ব্যুরো প্রধান, স্টাফ রিপোর্টার, ক্যাম্পাস  প্রতিনিধি, মাল্টিমিডিয়া রিপোর্টার নিয়োগ চলছে। আগ্রহীগণ জীবনবৃত্তান্ত, পাসপোর্ট সাইজের ছবি, ভোটার আইডি কার্ডের কপি, নাগরিক সনদের কপি ও সকল শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার সনদ (যদি থাকে) সহ যোগাযোগ করার জন্য অনুরোধ করা হলো। মোবাইল: ০১৪০৯-৯৯০৪০০, ০১৯৭২-০৮৪৬৯৬।

যশোরে পেশাদার চুরি/ছিনতাইকারী চক্রের ২ সদস্যকে চাকু ও লেপটপসহ আটক

উৎপল ঘোষ,ক্রাইম রিপোর্টার
  • আপডেট সময়ঃ মঙ্গলবার, ২২ অক্টোবর, ২০২৪
  • ৬১ বার

জেলার পুলিশ সুপার জনাব জিয়া উদ্দিন আহম্মেদ মহোদয়ের দিক-নির্দেশনায় অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) এর তত্ত্বাবধানে ডিবি’র টিম জেলায় সংঘটিত বিভিন্ন চুরি, ডাকাতি, অপহরণ, হত্যার রহস্য উদঘাটনসহ অবৈধ অস্ত্রগুলি উদ্ধার অভিযান অব্যাহত রেখেছে।পুলিশ হেডকোয়ার্টার্স এর আদেশে বিশেষ অভিযান পরিচালনাকালে গোপন তথ্যের ভিত্তিতে এসআই মফিজুল ইসলাম, পিপিএম এর নেতৃত্বে একটি টিম ইং ২০/১০/২০২৪ তারিখ সন্ধ্যায় যশোর কাপুড়িয়াপট্টি এলাকায় অভিযান চালিয়ে ১ জন কুখ্যাত ছিনতাইকারী/চোর চক্রের মুল হোতা ইমনকে চাকু সহ আটক করেন। গ্রেফতাকৃত ইমন ইং ০২/০৭/২০২৪ তারিখ রাতে বেজপাড়া তালতলা বাজারে ইমরান হোসেন এর “ফারহান ট্রেডার্স” নামক প্রতিষ্ঠানের ঘরের চাল কেটে ভিতরে প্রবেশ করে নগদ ৫ হাজার টাকা ও লেপটপ চুরি ঘটনা স্বীকার করে তথ্য প্রদান করলে তাকে নিয়ে বেজপাড়া তালতলা বাপ্পির বাসায় অভিযান পরিচালনা করে বাপ্পিকে আটক করে তার বাসা থেকে চোরাই লেপটপের ভাঙ্গা অংশ উদ্ধার করতে সক্ষম হয়। জিজ্ঞাসাবাদে ইমন একাধিক চুরি/ছিনতাইয়ের তথ্য প্রদান করে। ইমনের বিরুদ্ধে মোট ১০ টি মামলা রয়েছে। প্রেফতারকৃত আসামীদেরকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।
গ্রেফতারকৃত আসামীর তথ্য:
১। সাইফুল ইসলাম ওরফে ইমন (২৫), পিতা- ইমান আলী, সাং-বেজপাড়া, এপি- ঘোপ বেলতলা মনির হোসেন এর বাড়ির ভাড়াটিয়া,কোতয়ালী,যশোর।
২। বাপ্পি রহমান (২৩), পিতা- মোঃ লুৎফার নাতু, সাং-বেজপাড়া তালতলা, কোতয়ালী,যশোর।
উদ্ধারকৃত আলামতঃ
১। ১টি বার্মিজ চাকু।
২। ১টি চোরাই লেপটপের ভাঙ্গা অংশ

শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো দেখুন...

Copyright © All rights reserved © 2017 Youth Television News. Design & Development by SA Creative Media 
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com