1. reporter@youthtvnewsbd.com : reporter :
  2. youthtvnews2019@gmail.com : youthttvnews24 :
যশোরে ৮২ বোতল ফেনসিডিল সহ ৩ জনকে আটক করে র‌্যাব-৬ - Youth Tv news
৩০শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ| ১৬ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ| বর্ষাকাল| মঙ্গলবার| বিকাল ৩:০১|
নোটিশ
ইয়ুথ টেলিভিশন এ বাংলাদেশের সকল জেলা ও উপজেলা পর্যায়ে সংবাদকর্মী নিয়োগ চলছে। এছাড়াও জেলা ব্যুরো প্রধান, বিভাগীয় ব্যুরো প্রধান, স্টাফ রিপোর্টার, ক্যাম্পাস  প্রতিনিধি, মাল্টিমিডিয়া রিপোর্টার নিয়োগ চলছে। আগ্রহীগণ জীবনবৃত্তান্ত, পাসপোর্ট সাইজের ছবি, ভোটার আইডি কার্ডের কপি, নাগরিক সনদের কপি ও সকল শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার সনদ (যদি থাকে) সহ যোগাযোগ করার জন্য অনুরোধ করা হলো। মোবাইল: ০১৪০৯-৯৯০৪০০, ০১৯৭২-০৮৪৬৯৬।

যশোরে ৮২ বোতল ফেনসিডিল সহ ৩ জনকে আটক করে র‌্যাব-৬

উৎপল ঘোষ,ক্রাইম রিপোর্টার
  • আপডেট সময়ঃ মঙ্গলবার, ২২ অক্টোবর, ২০২৪
  • ৪৫ বার

যশোর কোতয়ালী মডেল থানা এলাকা থেকে ৮২ বোতল ফেনসিডিল সহ ৩ জনকে আটক করে র‌্যাব-৬, যশোর।
গতকাল গোয়েন্দা তথ্যের ভিত্তিতে র‌্যাব-৬, যশোর ক্যাম্প জানতে পারে যে, কতিপয় মাদক ব্যবসায়ী বেশ কিছুদিন যাবৎ দেশের বিভিন্ন সীমান্তবর্তী এলাকা হতে ফেনসিডিল মাদকের বড় বড় চালান দেশের বিভিন্ন এলাকায় সরবরাহ করে আসছে। বিষয়টি জানতে পেরে র‌্যাব-৬, যশোর ক্যাম্প এর একটি আভিযানিক দল ২১ অক্টোবর রাত আনুমানিক ৭ টার দিকে র‌্যাব-৬, যশোর ক্যাম্প এর একটি আভিযানিক দল গোয়েন্দা তথ্যের ভিত্তিতে জানতে পারে যে, যশোর জেলার কোতয়ালী মডেল থানাধীন পুলেরহাট বাজারে কতিপয় মাদক ব্যবসায়ী বিপুল পরিমান মাদকদ্রব্যের চালান সরবরাহের জন্য ক্রয়-বিক্রয়ের উদ্দেশ্যে অবস্থান করছে।
এমন প্রাপ্ত সংবাদের পর র‌্যাব-৬, যশোর আভিযানিক দল পুলেরহাট বাজারের জাহিন মেডিকেল হলের (ফার্মেসী) সামনে পাঁকা রাস্তার উপর অভিযান পরিচালনা করে রাত ৭ টা ৩০ মিনিটের সময় মাদক ব্যবসায়ী আসামী শার্শা থানাধীন গোগা ইউনিয়নের পাঁচভুলাট গ্রামের সিদ্দিক মোড়লের পুত্র মোঃ সোহেল রানা (২৭), (নুর মোহাম্মদ মন্ডলের পুত্র মোঃ শাহজাহান কবির (২৪) ও একই এলাকার সোহরাব হোসেন এর পুত্র মোঃ নাহিদ হাসান (২১) কে গ্রেফতার করে। গ্রেফতারকৃত আসামীদেরকে তল্লাশীকালে তাদের দেখানো ও সনাক্ত মতে ১নং আসামীর পিঠে থাকা ব্যাগের মধ্য হইতে ৮২ বোতল ফেনসিডিল ও ০২ (দুই) টি মোবাইল উদ্ধার পূর্বক জব্দ করা হয়। যার আনুমানিক বাজার মুল্য ২,৪৬,০০০/- (দুই লক্ষ ছিচল্লিশ হাজার টাকা মাত্র)।
গ্রেফতারকৃত আসামীদের প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, গ্রেফতারকৃত আসামীরা পেশাদার মাদক ব্যবসায়ী। তাদের সীমান্তবর্তী এলাকায় বসবাস হওয়ার সুযোগে ফেনসিডিলসহ অন্যান্য মাদকদ্রব্য স্বল্প মূল্যে সংগ্রহ করে যশোর সহ দেশের বিভিন্ন জেলায় অধিক দামে সরবরাহ/বিক্রয় করে আসছিল। তারা পরস্পরের সহযোগীতায় দীর্ঘদিন যাবৎ অবৈধ ভারতীয় মাদকদ্রব্য ফেন্সিডিল ক্রয়-বিক্রয় করে আসছে বলে জানা যায়। গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে একটি মাদক মামলা রুজু করে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো দেখুন...

Copyright © All rights reserved © 2017 Youth Television News. Design & Development by SA Creative Media 
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com