1. reporter@youthtvnewsbd.com : reporter :
  2. youthtvnews2019@gmail.com : youthttvnews24 :
নীলফামারীতে আসাদুজ্জামান নূরসহ ২০২ জনের বিরুদ্ধে আরও একটি হত্যা মামলা - Youth Tv news
নোটিশ
ইয়ুথ টেলিভিশন এ বাংলাদেশের সকল জেলা ও উপজেলা পর্যায়ে সংবাদকর্মী নিয়োগ চলছে। এছাড়াও জেলা ব্যুরো প্রধান, বিভাগীয় ব্যুরো প্রধান, স্টাফ রিপোর্টার, ক্যাম্পাস  প্রতিনিধি, মাল্টিমিডিয়া রিপোর্টার নিয়োগ চলছে। আগ্রহীগণ জীবনবৃত্তান্ত, পাসপোর্ট সাইজের ছবি, ভোটার আইডি কার্ডের কপি, নাগরিক সনদের কপি ও সকল শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার সনদ (যদি থাকে) সহ যোগাযোগ করার জন্য অনুরোধ করা হলো। মোবাইল: ০১৪০৯-৯৯০৪০০, ০১৯৭২-০৮৪৬৯৬।

নীলফামারীতে আসাদুজ্জামান নূরসহ ২০২ জনের বিরুদ্ধে আরও একটি হত্যা মামলা

স্টাফ রিপোর্টার
  • আপডেট সময়ঃ বুধবার, ২৩ অক্টোবর, ২০২৪
  • ৫২ বার

সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের সাবেক মন্ত্রী ও নীলফামারী-২ (সদর) আসনের সাবেক সংসদ সদস্য আসাদুজ্জামন নূরের বিরুদ্ধে নীলফামারীতে নতুন করে আরও একটি হত্যা মামলা দায়ের হয়েছে। মঙ্গলবার (২২ অক্টোবর) নীলফামারী সদর বিজ্ঞ আমলী আদালত-১ এর সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট জাহাঙ্গীর আলম মামলাটি আমলে নিয়ে সদর থানাকে এফআইআর হিসেবে নথিভুক্ত করার নির্দেশ দেন বলে জানান বাদী পক্ষের আইনজীবী মামুনুর রশিদ পাটোয়ারী।

আসাদুজ্জামান নূরের বিরুদ্ধে সর্বশেষ এই মামলাটি দায়ের করেন সদর উপজেলার লক্ষীচাপ ইউনিয়নের আকাশকুড়ি এলাকার মৃত সিদ্দিক আলীর ছেলে মো. লিটন রহমান। এই মামলায় নূর সহ আরও ২০২জনের নাম উল্লেখ করে আসামি করা হয়।

আসামিদের মধ্যে উল্লেখযোগ্য হলো- জেলা আওয়ামীলীগের সভাপতি দেওয়ান কামাল আহমেদ, সাধারণ সম্পাদক মমতাজুল হক, সহ-সভাপতি হাফিজুর রশিদ মঞ্জু, সদর উপজেলা আওয়ামীলীগের সভাপতি আবুজার রহমান, পৌর আওয়ামীলীগের সভাপতি মোসফিকুল ইসলাম রিন্টু, সাধারণ সম্পাদক আরিফ হোসেন মুন, সাবেক উপজেলা চেয়ারম্যান শাহিদ মাহমুদ, আওয়ামীলীগ নেতা আবুল কাশেম শাহ, জেলা ছাত্রলীগের সভাপতি মনিরুল হাসান শাহ আপেল, সাধারণ সম্পাদক মাসুদ সরকার প্রমুখ।

মামলার বরাত দিয়ে বাদীর আইনজীবী মামুনুর রশিদ পাটোয়ারী জানান, ২০১৪ সালের ১২ ডিসেম্বর আওয়ামী লীগের সন্ত্রাসী বাহিনী লক্ষীচাপের কাছারি বাজারে আগুন লাগিয়ে দিয়ে লুটপাট চালায়। দুইদিন পর ১৪ ডিসেম্বর উল্লেখিত আসামীরা আবারও ওই বাজারে গিয়ে ধারালো অস্ত্র দেখিয়ে সরকার বিরোধীদের হুমকি প্রদান করে। বাজার থেকে ফেরার পথে বিএনপি নেতা গোলাম রব্বানীর বাড়িতে হামলা, ভাংচুর ও অগ্নিসংযোগ চালায় আওয়ামী সন্ত্রাসী বাহিনীরা।
রামগঞ্জ বাজারে অবস্থানকারী আওয়ামী লীগের সন্ত্রাসী বাহিনীরা ভিন্ন দলের নেতাকর্মীদের মারধর শুরু করে। এ সময় বাদী লিটন রহমানের পিতা সিদ্দিক আলী আওয়ামীলীগের সন্ত্রাসী বাহিনীর দ্বারা মাথায় গুরুতর আঘাত পেয়ে মাটিতে লুটে পড়ে। এ সময় স্থানীয়রা তাকে বাঁচাতে ছুটে আসলে আসাদুজ্জামান নূর দ্রুত তার গাড়ি দিয়ে সিদ্দিক আলীকে চাপা দিয়ে হত্যা করে। এ সময় সিদ্দিক আলী ঘটনাস্থলেই নিহত হয়।

নীলফামারী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এম.আর সাঈদ জানান,’ এর আগে আসাদুজ্জামান নূরের বিরুদ্ধে তিনটি মামলা দায়ের হয়েছে। এর মধ্যে একটি হত্যা মামলা রয়েছে। আজকের মামলার কাগজ এখনও আমাদের কাছে আসে নি। আজকে যদি তার নামে হত্যা মামলা হয়ে থাকে তাহলে এ পর্যন্ত তার বিরুদ্ধে দুটি হত্যা মামলা দায়ের হবে।’

শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো দেখুন...

Copyright © All rights reserved © 2017 Youth Television News. Design & Development by SA Creative Media 
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com