1. reporter@youthtvnewsbd.com : reporter :
  2. youthtvnews2019@gmail.com : youthttvnews24 :
নৌবাহিনী পরিচালিত যৌথ অভিযানে খুলনায় মাদক ও দেশীয় অস্ত্র উদ্ধার - Youth Tv news
৩০শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ| ১৬ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ| বর্ষাকাল| মঙ্গলবার| দুপুর ২:৫৭|
নোটিশ
ইয়ুথ টেলিভিশন এ বাংলাদেশের সকল জেলা ও উপজেলা পর্যায়ে সংবাদকর্মী নিয়োগ চলছে। এছাড়াও জেলা ব্যুরো প্রধান, বিভাগীয় ব্যুরো প্রধান, স্টাফ রিপোর্টার, ক্যাম্পাস  প্রতিনিধি, মাল্টিমিডিয়া রিপোর্টার নিয়োগ চলছে। আগ্রহীগণ জীবনবৃত্তান্ত, পাসপোর্ট সাইজের ছবি, ভোটার আইডি কার্ডের কপি, নাগরিক সনদের কপি ও সকল শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার সনদ (যদি থাকে) সহ যোগাযোগ করার জন্য অনুরোধ করা হলো। মোবাইল: ০১৪০৯-৯৯০৪০০, ০১৯৭২-০৮৪৬৯৬।

নৌবাহিনী পরিচালিত যৌথ অভিযানে খুলনায় মাদক ও দেশীয় অস্ত্র উদ্ধার

স্টাফ রিপোর্টার
  • আপডেট সময়ঃ বুধবার, ২৩ অক্টোবর, ২০২৪
  • ৭৪ বার

গত মঙ্গলবার (২২-১০-২০২৪ ) সন্ধ্যায় গোয়েন্দা তথ্যের ভিত্তিতে বাংলাদেশ নৌবাহিনী খুলনা জেলার তেরখাদা থানার ০৫ নং তেরখাদা ইউনিয়নের আদমপুর নামক স্থানে যৌথ অভিযান পরিচালনা করে।
অভিযানে চিহ্নিত মাদক ব্যবসায়ী মো:মেহেদী হাসান রাজু এবং তার মা ডেইজি বেগম কে আটক করা হয়। পরবর্তীতে রাজুর দেয়া তথ্য মতে বাড়ির বিভিন্ন জায়গা হতে ইয়াবা , দেশীয় অস্ত্র এবং মাদক সেবনের বিভিন্ন সরন্জামাদি উদ্ধার করা হয় ।

উক্ত অভিযানে তেরখাদা থানার পুলিশ সদস্যরাও অংশগ্রহণ করেন। পরবর্তীতে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য জব্দকৃত মালামালসহ আটকৃত ব্যক্তিদেরকে তেরখাদা থানায় হস্তান্তর করা হয়।
উল্লেখ্য, বর্তমান সরকারের নির্দেশনা বাস্তবায়নের লক্ষ্যে ‘ইন এইড টু সিভিল পাওয়ার’ এর আওতায় দায়িত্বপূর্ণ এলাকাসমূহে বাংলাদেশ নৌবাহিনীর নিয়মিত টহল অভিযান চলমান থাকবে।

শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো দেখুন...

Copyright © All rights reserved © 2017 Youth Television News. Design & Development by SA Creative Media 
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com