1. reporter@youthtvnewsbd.com : reporter :
  2. youthtvnews2019@gmail.com : youthttvnews24 :
তেরখাদায় যৌথ বাহিনীর অভিযানে মাদক ও অন্যান্য সরঞ্জামসহ পেশাদার মাদক ব্যবসায়ী মাহবুব শেখ আটক - Youth Tv news
নোটিশ
ইয়ুথ টেলিভিশন এ বাংলাদেশের সকল জেলা ও উপজেলা পর্যায়ে সংবাদকর্মী নিয়োগ চলছে। এছাড়াও জেলা ব্যুরো প্রধান, বিভাগীয় ব্যুরো প্রধান, স্টাফ রিপোর্টার, ক্যাম্পাস  প্রতিনিধি, মাল্টিমিডিয়া রিপোর্টার নিয়োগ চলছে। আগ্রহীগণ জীবনবৃত্তান্ত, পাসপোর্ট সাইজের ছবি, ভোটার আইডি কার্ডের কপি, নাগরিক সনদের কপি ও সকল শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার সনদ (যদি থাকে) সহ যোগাযোগ করার জন্য অনুরোধ করা হলো। মোবাইল: ০১৪০৯-৯৯০৪০০, ০১৯৭২-০৮৪৬৯৬।

তেরখাদায় যৌথ বাহিনীর অভিযানে মাদক ও অন্যান্য সরঞ্জামসহ পেশাদার মাদক ব্যবসায়ী মাহবুব শেখ আটক

স্টাফ রিপোর্টার
  • আপডেট সময়ঃ মঙ্গলবার, ২৯ অক্টোবর, ২০২৪
  • ৬১ বার

মঙ্গলবার ২৯ / ১০/ ২০২৪ ইং ভোর ৬ টার দিকে খুলনা জেলার তেরখাদা উপজেলার শেখপুরা এলাকায় যৌথ বাহিনীর অভিযানে শেখপুরা এলাকার পেশাদার মাদক ব্যবসায়ী মোঃ মাহবুব শেখ নিজ বাড়ি থেকে মাদক ও অন্যান্য সরঞ্জামসহ আটক হয়েছে।

সূত্রের জানা গেছে , গোপন তথ্যের ভিত্তিতে নৌবাহিনীর লেফটেন্যান্ট কমান্ডার সৈয়দ তৈমুর পাশা ( জি ) বিএন এর নেতৃত্বে সঙ্গীয় পুলিশ ও নৌবাহিনীর সদস্যদের নিয়ে শেখপুরা এলাকায় অভিযান পরিচালনা করেন।

এ সময় শেখপুরা এলাকার পেশাদার মাদক ব্যবসায়ী মোঃ মাহবুব শেখ কে তাঁর নিজ বাড়ি থেকে আটক করেন ।

তাঁর স্বীকারোক্তি অনুযায়ী তাঁর নিজ বাসগৃহ থেকে ৫১০ পিস ইয়াবা , ৪ টি মোবাইল সেট , নগদ ২৮৫০ টাকা , একটি ছুরি , একটি দেশী তৈরি দা উদ্ধার করেন।

সংশ্লিষ্ট সূত্র জানায় , মোঃ মাহবুব শেখ দীর্ঘদিন ধরে আজগড়া ইউনিয়নসহ বিভিন্ন এলাকায় মাদকের ব্যবসা পরিচালনা করে আসছে।

মাহবুব শেখ শেখপুরা পশ্চিম পাড়া এলাকার মৃত টুকু শেখের পুত্র।
তাঁর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে বলে সূত্র জানায়।

শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো দেখুন...

Copyright © All rights reserved © 2017 Youth Television News. Design & Development by SA Creative Media 
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com