1. reporter@youthtvnewsbd.com : reporter :
  2. youthtvnews2019@gmail.com : youthttvnews24 :
যশোরে প্রায় ৬ লক্ষাধিক টাকার ফেনসিডিলসহ মাদক কারবারি র‍্যাবের হাতে আটক - Youth Tv news
৩০শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ| ১৬ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ| বর্ষাকাল| মঙ্গলবার| সকাল ৯:০১|
নোটিশ
ইয়ুথ টেলিভিশন এ বাংলাদেশের সকল জেলা ও উপজেলা পর্যায়ে সংবাদকর্মী নিয়োগ চলছে। এছাড়াও জেলা ব্যুরো প্রধান, বিভাগীয় ব্যুরো প্রধান, স্টাফ রিপোর্টার, ক্যাম্পাস  প্রতিনিধি, মাল্টিমিডিয়া রিপোর্টার নিয়োগ চলছে। আগ্রহীগণ জীবনবৃত্তান্ত, পাসপোর্ট সাইজের ছবি, ভোটার আইডি কার্ডের কপি, নাগরিক সনদের কপি ও সকল শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার সনদ (যদি থাকে) সহ যোগাযোগ করার জন্য অনুরোধ করা হলো। মোবাইল: ০১৪০৯-৯৯০৪০০, ০১৯৭২-০৮৪৬৯৬।

যশোরে প্রায় ৬ লক্ষাধিক টাকার ফেনসিডিলসহ মাদক কারবারি র‍্যাবের হাতে আটক

উৎপল ঘোষ,ক্রাইম রিপোর্টার
  • আপডেট সময়ঃ মঙ্গলবার, ৫ নভেম্বর, ২০২৪
  • ৫১ বার

যশোরে আনুমানিক ০৬ লক্ষ টাকা মূল্যমানের ১৯৮ বোতল ফেনসিডিল সহ যশোর কোতয়ালী মডেল থানা এলাকা থেকে একজন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করে র‌্যাব-৬, যশোর।
যশোর র‍্যাব -৬ ক্যাম্পের ভারপ্রাপ্ত কোম্পানি অধিনায়ক রাসেল ফা: লে: বলেন, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে জানতে পারে যে, কতিপয় মাদক ব্যবসায়ী বেশ কিছুদিন যাবৎ দেশের বিভিন্ন সীমান্তবর্তী এলাকা হতে ফেনসিডিল মাদকের বড় বড় চালান দেশের বিভিন্ন এলাকায় সরবরাহ করে আসছে।বিষয়টি জানতে পেরে যশোর গতকাল ০৪ নভেম্বর আনুমানিক ৭ ঘটিকার দিকে র‌্যাব-৬, যশোর ক্যাম্পের একটি আভিযানিক দল জানতে পারে যে, মাদক ব্যবসায়ী বিশেষ কৌশলে ০১ টি ট্রাক যোগে অবৈধ মাদকদ্রব্য ফেন্সিডিল নিয়ে বেনাপোল হইতে ঢাকা যাইতেছে। তাৎক্ষণিকভাবে আভিযানিক দলটি যশোর জেলার কোতয়ালী মডেল থানাধীন ৯নং আরবপুর ইউনিয়নের পুলেরহাট বাজারের সামনে পাঁকা রাস্তার উপর অস্থায়ী চেকপোস্ট পরিচালনা করে রাত প্রায় ৯ টায় ০১ টি কার্গো ট্রাক, যার রেজি নং- যশোর-ট-১১-২৪৬৯ ট্রাকটিকে সিগন্যাল দেওয়া মাত্রই ঘটনাস্থলে ট্রাকটি বন্ধ করিয়া কৌশলে চালক ১ জন পালানোর চেষ্টাকালে আভিযানিক দলের সদস্যগণ আসামী ঝিকরগাছা থানাধীন মোবারকপুর গ্রামের মৃত আ: খালেকের পুত্র মোঃ আব্দুল আজিজ (৪৯)কে গ্রেফতার করে। গ্রেফতারকৃত আসামী’কে তল্লাশীকালে তাদের দেখানো ও সনাক্ত মতে উক্ত ট্রাকের হুডের উপর বিশেষ কায়দায় লুকানো অবস্থায় মোট ১৯৮ বোতল ফেনসিডিল ও ট্রাকটি উদ্ধার পূর্বক জব্দ করা হয়। যার আনুমানিক বাজার মুল্য ৫,৯৪,০০০/-
গ্রেফতারকৃত আসামী’কে প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, গ্রেফতারকৃত আসামী একজন পেশাদার মাদক ব্যবসায়ী। সে বেনাপোল সীমান্ত হতে উক্ত মাদকদ্রব্য ফেনসিডিল স্বল্প মূল্যে সংগ্রহ/ক্রয় করে দেশের বিভিন্ন জেলায় অধিক দামে সরবরাহ/বিক্রয় করার উদ্দেশ্যে নিজ দখলে গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে মাদক আইনে ও বিশেষ ক্ষমতা আইনে পৃথক ০২ টি মামলা বিচারাধীন রয়েছে।
গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে একটি মাদক মামলা রুজু করতঃ সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে

শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো দেখুন...

Copyright © All rights reserved © 2017 Youth Television News. Design & Development by SA Creative Media 
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com