1. reporter@youthtvnewsbd.com : reporter :
  2. youthtvnews2019@gmail.com : youthttvnews24 :
অবৈধ খরছি জালে মেঘনা দখল ,জীবিকা সংকটে সাধারণ জেলেরা - Youth Tv news
৩০শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ| ১৬ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ| বর্ষাকাল| মঙ্গলবার| দুপুর ১:২৯|
নোটিশ
ইয়ুথ টেলিভিশন এ বাংলাদেশের সকল জেলা ও উপজেলা পর্যায়ে সংবাদকর্মী নিয়োগ চলছে। এছাড়াও জেলা ব্যুরো প্রধান, বিভাগীয় ব্যুরো প্রধান, স্টাফ রিপোর্টার, ক্যাম্পাস  প্রতিনিধি, মাল্টিমিডিয়া রিপোর্টার নিয়োগ চলছে। আগ্রহীগণ জীবনবৃত্তান্ত, পাসপোর্ট সাইজের ছবি, ভোটার আইডি কার্ডের কপি, নাগরিক সনদের কপি ও সকল শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার সনদ (যদি থাকে) সহ যোগাযোগ করার জন্য অনুরোধ করা হলো। মোবাইল: ০১৪০৯-৯৯০৪০০, ০১৯৭২-০৮৪৬৯৬।

অবৈধ খরছি জালে মেঘনা দখল ,জীবিকা সংকটে সাধারণ জেলেরা

স্টাফ রিপোর্টার
  • আপডেট সময়ঃ বৃহস্পতিবার, ৭ নভেম্বর, ২০২৪
  • ৪৬ বার

লক্ষ্মীপুরের কমলনগর উপজেলায় মেঘনা নদীতে জেগে ওঠা নতুন চর গুলোর চারপাশে খুঁটি পুঁতে মাছ ধরছেন প্রভাবশালী জেলেরা।
মেঘনা নদীর প্রায় ৩০০ থেকে ৪০০ বর্গকিলোমিটার এলাকা দখল করে অবৈধ খরছি জালে মাছ ধরছে প্রভাবশালী একটি পক্ষ। এতে স্থানীয় তিন থেকে চার হাজার সাধারণ জেলে মাছ ধরতে মেঘনায় নামতে পারছেননা বলে অভিযোগ পাওয়া গেছে।
জানা যায়, মাছ ধরতে নদীতে জাল পেলতেই পুতে রাখা খরছি জালের খুটিতে লেগে সকল জাল ছিড়ে নিঃস্ব হয়ে পরিবারের খরচ যোগাতে সাধারণ জেলেরা পরেছেন চরম জীবিকা সংকটে । এ নিয়ে সাধারণ জেলেদের মাঝে তীব্র খোব বিরাজ করছে,যে কোন সময় সহায় সম্ভলহীন সাধারণ জেলেদের খরছি জাল মালিকদের সাথে হতাহতের ঘটনা ঘটতে পারে। তারা এ খরছি জালের মালিকদের দৌরাত্ম্য থেকে মুক্তি পেতে প্রশাসন ও বাংলাদেশ সেনা বাহিনীর কঠোর হস্তক্ষেপ দাবি করছেন।

নাম প্রকাশে অনিচ্ছুক কিছু সাধারণ জেলে বলছেন, উপজেলার দায়িত্বশীল কিছু রাজনৈতিক ব্যাক্তির ছত্রছায়ায় এই প্রভাবশালী জেলেরা নদীর জলসীমানার চারপাশে খুঁটি পুঁতে মাছ ধরছে। এ খুঁটির বেড়ার চারপাশে জাল বাঁধা থাকে। জোয়ারে নদী টইটম্বুর হলে খুঁটির সঙ্গে বাঁধা জাল ওপরে তুলে বেঁধে দেওয়া হয়। ভাটায় পানি কমলে বেড়ার মধ্যখানে জাল টেনে মাছের রেণু-পোনাসহ সব ধরা হচ্ছে। এ প্রক্রিয়ায় মাছ শিকার সম্পূর্ণ অবৈধ।

এ ব্যপারে উপজেলা মৎস্য কর্মকর্তা তুর্য সাহা বলেন, মেঘনায় খরছি জাল বন্ধে অভিযান পরিচালিত হবে।

শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো দেখুন...

Copyright © All rights reserved © 2017 Youth Television News. Design & Development by SA Creative Media 
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com