1. reporter@youthtvnewsbd.com : reporter :
  2. youthtvnews2019@gmail.com : youthttvnews24 :
হবিগঞ্জে বিজিবি হাতে ১৪ লাখ ৬০ হাজার টাকাসহ একজন হুন্ডি ব্যবসায়ী আটক - Youth Tv news
নোটিশ
ইয়ুথ টেলিভিশন এ বাংলাদেশের সকল জেলা ও উপজেলা পর্যায়ে সংবাদকর্মী নিয়োগ চলছে। এছাড়াও জেলা ব্যুরো প্রধান, বিভাগীয় ব্যুরো প্রধান, স্টাফ রিপোর্টার, ক্যাম্পাস  প্রতিনিধি, মাল্টিমিডিয়া রিপোর্টার নিয়োগ চলছে। আগ্রহীগণ জীবনবৃত্তান্ত, পাসপোর্ট সাইজের ছবি, ভোটার আইডি কার্ডের কপি, নাগরিক সনদের কপি ও সকল শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার সনদ (যদি থাকে) সহ যোগাযোগ করার জন্য অনুরোধ করা হলো। মোবাইল: ০১৪০৯-৯৯০৪০০, ০১৯৭২-০৮৪৬৯৬।

হবিগঞ্জে বিজিবি হাতে ১৪ লাখ ৬০ হাজার টাকাসহ একজন হুন্ডি ব্যবসায়ী আটক

স্বপন রবি দাস,হবিগঞ্জ জেলা প্রতিনিধি
  • আপডেট সময়ঃ রবিবার, ১০ নভেম্বর, ২০২৪
  • ৪৬ বার

হবিগঞ্জের মাধবপুরে সীমান্ত দিয়ে ভারত থেকে বাংলাদেশ অনুপ্রবেশের সময় ১৪ লাখ ৬০ হাজার টাকাসহ একজন হুন্ডি ব্যবসায়ীকে আটক করেছে বিজিবি।

শনিবার ৯অক্টোবর দুপুর সাড়ে ১২টা দিকে হবিগঞ্জের মাধবপুর উপজেলার ধর্মঘর সীমান্ত থেকে তাকে আটক করা হয়।

আটককৃত ব্যক্তির হলো- মাধবপুর উপজেলার আলীনগর গ্রামের সাদু মিয়ার ছেলে মোখলেছ মিয়া (৪০)।

বিজিবি জানায়, গোপন সংবাদের ভিত্তিতে সীমান্তের দেবনগর এলাকায় অবস্থান নেয় বিজিবি সদস্যরা। এ সময় ভারত থেকে অবৈধভাবে দেশে প্রবেশ করার সময় মোখলেছ মিয়াকে আটক করা হয়। এ সময় তাকে তল্লাশি করে নগদ ১৪ লাখ ৬০ হাজার টাকা এবং একটি বাটন মোবাইল ফোন পাওয়া যায়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে মোখলেছ মিয়া জানান, তার ভাই আবু বক্কর (৪২) হুন্ডি ব্যবসার সাথে জড়িত। তার নির্দেশে এই অর্থ সংগ্রহ করে ভারত থেকে দেশে ফিরছিলেন।

এই ঘটনায় আটক মোখলেছ মিয়া এবং তার ভাই আবু বক্করের বিরুদ্ধে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

আটকের বিষয়টি নিশ্চিত করেন সরাইল ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্নেল ফারাহ্ মোহাম্মদ ইমতিয়াজ বলেন, সীমান্ত দিয়ে যাতে কোনো প্রকার অপরাধ সংগঠিত না হয় সে বিষয়ে বিজিবি সর্বদা তৎপর রয়েছে। ভবিষ্যতেও এই ধরনের অভিযান অব্যাহত থাকবে।

শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো দেখুন...

Copyright © All rights reserved © 2017 Youth Television News. Design & Development by SA Creative Media 
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com