1. reporter@youthtvnewsbd.com : reporter :
  2. youthtvnews2019@gmail.com : youthttvnews24 :
তেরখাদায় নৌবাহিনীর নেতৃত্বে পরিচালিত যৌথ বাহিনীর অভিযানে ১৭০ পিস ইয়াবা সহ ইউপি চেয়ারম্যান বুলবুল আটক - Youth Tv news
নোটিশ
ইয়ুথ টেলিভিশন এ বাংলাদেশের সকল জেলা ও উপজেলা পর্যায়ে সংবাদকর্মী নিয়োগ চলছে। এছাড়াও জেলা ব্যুরো প্রধান, বিভাগীয় ব্যুরো প্রধান, স্টাফ রিপোর্টার, ক্যাম্পাস  প্রতিনিধি, মাল্টিমিডিয়া রিপোর্টার নিয়োগ চলছে। আগ্রহীগণ জীবনবৃত্তান্ত, পাসপোর্ট সাইজের ছবি, ভোটার আইডি কার্ডের কপি, নাগরিক সনদের কপি ও সকল শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার সনদ (যদি থাকে) সহ যোগাযোগ করার জন্য অনুরোধ করা হলো। মোবাইল: ০১৪০৯-৯৯০৪০০, ০১৯৭২-০৮৪৬৯৬।

তেরখাদায় নৌবাহিনীর নেতৃত্বে পরিচালিত যৌথ বাহিনীর অভিযানে ১৭০ পিস ইয়াবা সহ ইউপি চেয়ারম্যান বুলবুল আটক

স্টাফ রিপোর্টার
  • আপডেট সময়ঃ রবিবার, ১০ নভেম্বর, ২০২৪
  • ৫৬ বার

নৌ গোয়েন্দার গোপন সংবাদের ভিত্তিতে গত ৮ নভেম্বর সন্ধ্যা ৭ টার দিকে তেরখাদা উপজেলাধীন ৪ নং সাচিয়াদহ ইউনিয়নের সাচিয়াদহ বাজার হতে লেঃ কমান্ডার মোঃ নাঈম-উল-হক (সি) বিসিজিএম, বিএন, ( পি নং-২৮০৩ ) এর নেতৃত্বে ১৩ জন সদস্য মাদক ও অস্ত্র উদ্ধার বিষয়ক একটি যৌথ অভিযান পরিচালনা করা হয়।
উক্ত অপারেশনে প্রাথমিক ভাবে প্রধান সন্দেহভাজন সাচিয়াদাহ ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান মোঃ বুলবুল আহমেদ ( ৪৬ ) পিতা মোঃ মৃত আমিনুল ইসলাম গ্রামঃ নলিয়ার চর ,বর্ণিত ব্যক্তিকে সাচিয়াদহ বাজার সংলগ্ন হতে মাদক বিক্রি করা অবস্থায় আটক করা হয়।

বুলবুলের তথ্য মতে তার বাগান বাড়ি হতে ১৭০ পিস ইয়াবা , দেশীয় রামদা ০২ টি , টর্চ লাইট ০১ টি , তালা কাটা মেশিন ০১ টি , মোটরসাইকেল ০১ টি , নগদ টাকা ১৮,৮০০/০০, মোবাইল ফোন ০২ টি , মোবাইল সিম ০৮ টি ও মাদক সেবনের বিভিন্ন সরঞ্জামাদি জব্দ করা হয়।

উক্ত যৌথ অপারেশনে বাংলাদেশ নৌবাহিনীর নেতৃত্বে বাংলাদেশ পুলিশ ( ০৬ জন ) ও অংশগ্রহণ করে।
চেয়ারম্যান বুলবুল আহমেদ তেরখাদা থানার নাশকতা মামলার আসামী।
বুলবুল আহমেদ আগেও দুটি ( অস্ত্র ও মাদক ) মামলায় অভিযুক্ত রয়েছে বলে জানা যায়।
আসামি বুলবুলকে এবং জব্দকৃত মালামাল তেরখাদা থানায় হস্তান্তর কার্যক্রম চলমান রয়েছে বলে জানা গেছে।

শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো দেখুন...

Copyright © All rights reserved © 2017 Youth Television News. Design & Development by SA Creative Media 
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com