1. reporter@youthtvnewsbd.com : reporter :
  2. youthtvnews2019@gmail.com : youthttvnews24 :
সোনাগাজীতে সাংবাদিকের ওপর হামলা, প্রধান আসামি গ্রেপ্তার - Youth Tv news
নোটিশ
ইয়ুথ টেলিভিশন এ বাংলাদেশের সকল জেলা ও উপজেলা পর্যায়ে সংবাদকর্মী নিয়োগ চলছে। এছাড়াও জেলা ব্যুরো প্রধান, বিভাগীয় ব্যুরো প্রধান, স্টাফ রিপোর্টার, ক্যাম্পাস  প্রতিনিধি, মাল্টিমিডিয়া রিপোর্টার নিয়োগ চলছে। আগ্রহীগণ জীবনবৃত্তান্ত, পাসপোর্ট সাইজের ছবি, ভোটার আইডি কার্ডের কপি, নাগরিক সনদের কপি ও সকল শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার সনদ (যদি থাকে) সহ যোগাযোগ করার জন্য অনুরোধ করা হলো। মোবাইল: ০১৪০৯-৯৯০৪০০, ০১৯৭২-০৮৪৬৯৬।

সোনাগাজীতে সাংবাদিকের ওপর হামলা, প্রধান আসামি গ্রেপ্তার

সোনাগাজী ফেনী প্রতিনিধি
  • আপডেট সময়ঃ রবিবার, ১০ নভেম্বর, ২০২৪
  • ৫৪ বার

ফেনীর সোনাগাজীতে যুগান্তর প্রতিনিধি আবদুর রহিম’র উপর হামলার ঘটনায় প্রধান আসামি মফিজুর রহমান (৪০) কে গ্রেফতার করেছে পুলিশ।

রবিবার দুপুরে ফেনী শহরের এসএসকে রোডস্থ মাইশা টাওয়ারের সামনে থেকে তাকে গ্রেফতার করা হয়েছে বলে জানিয়েছেন ফেনী মডেল থানার ওসি মর্ম শিংহ ত্রিপুরা।
ধৃত মফিজ সোনাগাজী উপজেলা যুবদলের সদস্য ও উপজেলার সফরপুর গ্রামের বলি বাড়ির মনির আহম্মদের ছেলে।

এর আগে, ৭ নভেম্বর বিকাল ৫টার দিকে মুহুরী নদীর সোনাগাজীর আমিরাবাদ অংশে অবৈধভাবে বালু উত্তোলনের ছবি ও ভিডিও করেন যুগান্তর প্রতিনিধি আবদুর রহিম।

এক পর্যায়ে বালু উত্তোলনকারি উপজেলা যুবদলের সদস্য মফিজুল হক, উপজেলা সেচ্ছাসেবক দলের যুগ্ন আহবায়ক ফখরুদ্দিন ফারুক, আমিরাবাদ ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক জাফর রুবেল ও ইউনিয়ন যুবদলের সদস্য মোহাম্মদ সুমনসহ তাদের সহযোগীরা বাদামতলি বাজারে সাংবাদিক রহিমের মোবাইল ছিনিয়ে নিয়ে তাকে পিটিয়ে হত্যার চেষ্টা করে।

এঘটনায় পরদিন ওই চারজনসহ আরো অজ্ঞাত ৮জনের নামে মামলা দায়ের করেন আবদুর রহিম

সোনাগাজী মডেল থানার ওসি কামরুজ্জামান জানান, এছাড়াও ধৃত মফিজুর রহমানের বিরুদ্ধে সোনাগাজী থানায় কয়েকটি মামলা রয়েছে। রবিবার বিকালে তাকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে। অপর তিন আসামি পলাতক রয়েছে।

শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো দেখুন...

Copyright © All rights reserved © 2017 Youth Television News. Design & Development by SA Creative Media 
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com