1. reporter@youthtvnewsbd.com : reporter :
  2. youthtvnews2019@gmail.com : youthttvnews24 :
খুলনায় আব্দুল আওয়ালের পেটের মধ্য থেকে ৮টি স্বর্ণের বার উদ্ধার - Youth Tv news
নোটিশ
ইয়ুথ টেলিভিশন এ বাংলাদেশের সকল জেলা ও উপজেলা পর্যায়ে সংবাদকর্মী নিয়োগ চলছে। এছাড়াও জেলা ব্যুরো প্রধান, বিভাগীয় ব্যুরো প্রধান, স্টাফ রিপোর্টার, ক্যাম্পাস  প্রতিনিধি, মাল্টিমিডিয়া রিপোর্টার নিয়োগ চলছে। আগ্রহীগণ জীবনবৃত্তান্ত, পাসপোর্ট সাইজের ছবি, ভোটার আইডি কার্ডের কপি, নাগরিক সনদের কপি ও সকল শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার সনদ (যদি থাকে) সহ যোগাযোগ করার জন্য অনুরোধ করা হলো। মোবাইল: ০১৪০৯-৯৯০৪০০, ০১৯৭২-০৮৪৬৯৬।

খুলনায় আব্দুল আওয়ালের পেটের মধ্য থেকে ৮টি স্বর্ণের বার উদ্ধার

উৎপল ঘোষ,ক্রাইম রিপোর্টার
  • আপডেট সময়ঃ বৃহস্পতিবার, ১৪ নভেম্বর, ২০২৪
  • ১২২ বার

খুলনায় ৮ পিচ স্বর্ণের বারসহ যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার ১৩ নভেম্বর রাত আনুমানিক ১১ টার দিকে নগরীর সাচিবুনিয়া এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।গ্রেপ্তার হওয়া যুবকের নাম আব্দুল আওয়াল (৩৬) তিনি কুমিল্লা জেলার চান্দিনা উপজেলার ভদরপুর গ্রামের জনৈক খলিলুর রহমানের পুত্র।
লবণচরা থানার অফিসার ইনচার্জ মো. তৌহিদুজ্জামান খুলনা গেজেটকে বলেন, গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ জানতে পারে স্বর্ণের একটি চালান ঢাকা থেকে খুলনা হয়ে সাতক্ষীরা সীমান্তে যাবে। এমন সংবাদের ভিত্তিতে তারা লবণচরাধীন সাচিবুনিয়া মোড় এলাকার সেফা মেডিকেলের সামনে চেকপোষ্ট বসান।
তারা ঢাকা থেকে সাতক্ষীরাগামী একটি বাসে তল্লাশি চালিয়ে আবদুল আউয়ালকে আটক করেন। কিন্তু থানায় নিয়ে তার দেহ তল্লাশি করে কিছু পাওয়া যায়নি। পরে নগরীর একটি ডায়াগনস্টিক সেন্টারে নিয়ে এক্সরে করালে পেটের মধ্যে স্বর্ণের বার দেখা যায়। থানায় নেওয়ার পর তিনি বিশেষ কায়দায় পরপর ৮ স্বর্ণের বার বের করে দিয়েছেন।

শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো দেখুন...

Copyright © All rights reserved © 2017 Youth Television News. Design & Development by SA Creative Media 
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com