1. reporter@youthtvnewsbd.com : reporter :
  2. youthtvnews2019@gmail.com : youthttvnews24 :
নীলফামারীতে সন্তান কর্তৃক পিতা হত্যা: ৪৮ ঘন্টার মধ্যে র‍্যাবের হাতে প্রধান অভিযুক্ত গ্রেফতার - Youth Tv news
৩০শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ| ১৬ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ| বর্ষাকাল| মঙ্গলবার| দুপুর ১:২৯|
নোটিশ
ইয়ুথ টেলিভিশন এ বাংলাদেশের সকল জেলা ও উপজেলা পর্যায়ে সংবাদকর্মী নিয়োগ চলছে। এছাড়াও জেলা ব্যুরো প্রধান, বিভাগীয় ব্যুরো প্রধান, স্টাফ রিপোর্টার, ক্যাম্পাস  প্রতিনিধি, মাল্টিমিডিয়া রিপোর্টার নিয়োগ চলছে। আগ্রহীগণ জীবনবৃত্তান্ত, পাসপোর্ট সাইজের ছবি, ভোটার আইডি কার্ডের কপি, নাগরিক সনদের কপি ও সকল শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার সনদ (যদি থাকে) সহ যোগাযোগ করার জন্য অনুরোধ করা হলো। মোবাইল: ০১৪০৯-৯৯০৪০০, ০১৯৭২-০৮৪৬৯৬।

নীলফামারীতে সন্তান কর্তৃক পিতা হত্যা: ৪৮ ঘন্টার মধ্যে র‍্যাবের হাতে প্রধান অভিযুক্ত গ্রেফতার

স্টাফ রিপোর্টার
  • আপডেট সময়ঃ সোমবার, ১৮ নভেম্বর, ২০২৪
  • ৬৫ বার

 

নীলফামারীতে নিজ সন্তান কর্তৃক পিতা হত্যার ঘটনায় জেলার ডোমার থানায় চাঞ্চল্যকর হত্যা মামলা দায়েরের ৪৮ ঘন্টার মধ্যে প্রধান অভিযুক্তকে গ্রেফতার করেছে র‍্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)।

শনিবার (১৬ নভেম্বর) গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-১৩, সিপিসি-২, নীলফামারী এবং র‌্যাব-১, সিপিএসসি, গাজীপুর এর চৌকস আভিযানিক দল যৌথ অভিযান পরিচালনা করে ঢাকাস্থ গাজীপুরের কোনাবাড়ী থানা এলাকা হতে চাঞ্চল্যকর এ হত্যা মামলার প্রধান আসামীর শ্রেণীভুক্ত আবু বক্কর সিদ্দিক কে গ্রেফতার করে।

গ্রেফতারকৃত আবু বক্কর সিদ্দিক(২৬) জেলার ডোমার উপজেলার ডাঙ্গাপাড়া (সীমান্তপাড়া) এলাকার মৃত রবিউল ইসলাম (সাবুল) এর ছেলে।

রবিবার (১৭ নভেম্বর) র‍্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)-১৩, সিপিসি-২ নীলফামারী অধিনায়ক পক্ষে এক প্রেস বিজ্ঞপ্তি তে এসব তথ্য জানান সহকারী পুলিশ সুপার ও সহকারী পরিচালক (মিডিয়া) মো. ওমর ফারুক।

মামলার আরজি সুত্রে জানা যায়, গেল ১৩ নভেম্বর বিকাল সাড়ে ৫টার দিকে অভিযুক্ত আবু বক্কর সিদ্দিক (২৬) এর সাথে পিতা ভিকটিম রবিউল ইসলাম (সাবুল) এর খড়ের পালা দেয়াকে কেন্দ্র করে কথা কাটাকাটির এক পর্যায়ে পিতার উপর ক্ষিপ্ত হয়ে ধারালো ছোরা দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে গুরুতর রক্তাক্ত জখম করে সেখান থেকে দ্রুত পালিয়ে যায় অভিযুক্ত আবু বক্কর সিদ্দিক। পরবর্তীতে ভিকটিম রবিউল ইসলামের স্ত্রী প্রতিবেশীদের সহযোগীতায় ভিকটিম রবিউল ইসলামকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে চিকিৎসার জন্য ডোমার উপজেলা স্বাস্থ্য কমপেক্সে নিয়ে যাওয়ার পথেই অতিরিক্ত রক্তক্ষরণে তাঁর মৃত্যু হয়।

এ ঘটনায় মৃত রবিউল ইসলামের স্ত্রী মরিয়ম বেগম বাদি হয়ে ডোমার থানায় একটি মামলা দায়ের করে।

গ্রেফতারকৃতকে আদালতের মাধ্যমে জেলা কারাগারে প্রেরণ করেছে ডোমার থানা পুলিশ।

শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো দেখুন...

Copyright © All rights reserved © 2017 Youth Television News. Design & Development by SA Creative Media 
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com