1. reporter@youthtvnewsbd.com : reporter :
  2. youthtvnews2019@gmail.com : youthttvnews24 :
বিদ্যুৎ চুরিতে বাধা দেয়ায় সোনাগাজীতে কৃষকদল নেতাকে কুপিয়ে হত্যার চেষ্টা - Youth Tv news
৩০শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ| ১৬ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ| বর্ষাকাল| মঙ্গলবার| দুপুর ১২:০৬|
নোটিশ
ইয়ুথ টেলিভিশন এ বাংলাদেশের সকল জেলা ও উপজেলা পর্যায়ে সংবাদকর্মী নিয়োগ চলছে। এছাড়াও জেলা ব্যুরো প্রধান, বিভাগীয় ব্যুরো প্রধান, স্টাফ রিপোর্টার, ক্যাম্পাস  প্রতিনিধি, মাল্টিমিডিয়া রিপোর্টার নিয়োগ চলছে। আগ্রহীগণ জীবনবৃত্তান্ত, পাসপোর্ট সাইজের ছবি, ভোটার আইডি কার্ডের কপি, নাগরিক সনদের কপি ও সকল শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার সনদ (যদি থাকে) সহ যোগাযোগ করার জন্য অনুরোধ করা হলো। মোবাইল: ০১৪০৯-৯৯০৪০০, ০১৯৭২-০৮৪৬৯৬।

বিদ্যুৎ চুরিতে বাধা দেয়ায় সোনাগাজীতে কৃষকদল নেতাকে কুপিয়ে হত্যার চেষ্টা

সোনাগাজী ফেনী প্রতিনিধি
  • আপডেট সময়ঃ বুধবার, ২৭ নভেম্বর, ২০২৪
  • ৫০ বার

ফেনীর সোনাগাজীতে পল্লী বিদ্যুতের সঞ্চালন লাইনে ক্যাবল কানেকশন দিয়ে বিদ্যুৎ চুরি করছে কয়েকজন যুবদল নেতা। এতে বাধা দেয়ায় উপজেলা কৃষকদলের এক নেতাকে কুপিয়ে হত্যার চেষ্টা চালায় তারা। বুধবার সকাল ১১টার দিকে উপজেলার ভোরবাজার সিএনজি স্ট্যান্ডে এ ঘটনা ঘটে। হামলার ঘটনায় থানায় অভিযোগ দেন আহত করিম উল্যাহ (৪০)।

জানাগেছে, সম্প্রতি উপজেলার নবাবপুর ইউনিয়নের নাজিরপুর এবং সুলতানপুরে পল্লী বিদ্যুতের সঞ্চালন লাইনে ক্যাবল কানেকশন দিয়ে বিদ্যুৎ চুরি করে আসছে যুবদল নেতা শাহ নেওয়াজ(৩৮) ও স্বেচ্ছাসেবক দল নেতা ফখরুদ্দিন ফারুক(৩৬) । এতে বাধা দেয় উপজেলা কৃষকদলের ক্রীড়া সম্পাদক করিম উল্যাহ। বুধবার সকালে এসব কানেকশন বিচ্ছিন্ন করে দেয় উপজেলা পল্লী বিদ্যুৎ সমিতির ডিজিএম। এতে ক্ষিপ্ত হয়ে সকালে ১১টার দিকে ভোরবাজার সিএনজি স্ট্যান্ডে করিমের উপর হামলা করে শাহ নেওয়াজ ও তার চাচা হক সাহেব।
এ ঘটনায় থানায় শাহনেওয়াজ, ফখরুদ্দিন ফারুক, হক সাহেব ও আরমানের নাম উল্লেখ করে থানায় অভিযোগ দেন আহত করিম উল্যাহ।

বাদী জানান, বিদ্যুৎ চুরির চেষ্টাকালে বাধা দেয়া ও ডিজিএমকে টেলিফোন করায় ফারুকের নির্দেশে তাকে হত্যার উদ্দেশ্যে রামদা – চাপাতি দিয়ে কুপিয়েছে শাহ নেওয়াজ ও হক সাহেব।
অভিযোগ অস্বীকার করে স্বেচ্ছাসেবকদল নেতা ফখরুদ্দিন ফারুক বলেন, ঘটনার সময় আমি ঢাকায় ছিলাম, হামলাকারী ও আহত ব্যক্তি কারো সাথে আমার সম্পর্ক নেই।

এ ব্যাপারে শাহ নেওয়াজ জানান, ডিজিএমকে টেলিফোনের করার বিষয়ে জানতে চাওয়ায় করিম তার উপর হামলা করেছে।

উপজেলা পল্লী বিদ্যুৎ সমিতির ডিজিএম বলাই মিত্র জানান, কিছুদিন যাবৎ নবাবপুরের কয়েকটি স্থানে সঞ্চালন লাইনে অবৈধ সংযোগ দিয়ে বিদ্যুৎ চুরি করে আসছে দুর্বৃত্তরা। বুধবার স্থানীয়দের তথ্যের ভিত্তিতে এসব সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে, জড়িতদের বিরুদ্ধে মামলার প্রস্তুতি চলছে বলে জানান তিনি।

সোনাগাজী মডেল থানার ওসি কামরুজ্জামান জানান, আহত করিম উল্যাহ বাদী হয়ে চারজনের নাম উল্লেখ করে এজাহার দিয়েছেন।তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেয়া হবে।

শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো দেখুন...

Copyright © All rights reserved © 2017 Youth Television News. Design & Development by SA Creative Media 
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com