1. reporter@youthtvnewsbd.com : reporter :
  2. youthtvnews2019@gmail.com : youthttvnews24 :
যশোরে গোয়েন্দা শাখা (ডিবি) অভিযান চালিয়ে ১১০ বোতল ফেন্সিডিল উদ্ধার সহ গ্রেফতার -৩ - Youth Tv news
৩০শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ| ১৬ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ| বর্ষাকাল| মঙ্গলবার| সকাল ৯:০১|
নোটিশ
ইয়ুথ টেলিভিশন এ বাংলাদেশের সকল জেলা ও উপজেলা পর্যায়ে সংবাদকর্মী নিয়োগ চলছে। এছাড়াও জেলা ব্যুরো প্রধান, বিভাগীয় ব্যুরো প্রধান, স্টাফ রিপোর্টার, ক্যাম্পাস  প্রতিনিধি, মাল্টিমিডিয়া রিপোর্টার নিয়োগ চলছে। আগ্রহীগণ জীবনবৃত্তান্ত, পাসপোর্ট সাইজের ছবি, ভোটার আইডি কার্ডের কপি, নাগরিক সনদের কপি ও সকল শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার সনদ (যদি থাকে) সহ যোগাযোগ করার জন্য অনুরোধ করা হলো। মোবাইল: ০১৪০৯-৯৯০৪০০, ০১৯৭২-০৮৪৬৯৬।

যশোরে গোয়েন্দা শাখা (ডিবি) অভিযান চালিয়ে ১১০ বোতল ফেন্সিডিল উদ্ধার সহ গ্রেফতার -৩

উৎপল ঘোষ,ক্রাইম রিপোর্টার
  • আপডেট সময়ঃ রবিবার, ১ ডিসেম্বর, ২০২৪
  • ৬০ বার

যশোরে ডিবি ২টি অভিযান চালিয়ে ১১০ বোতল ফেনসিডিল সহ ৩ জন মাদক ব্যবসায়ীকে আটক করে।
গতকাল (ডিবি)যশোরের এসআই(নিঃ)/ বিপ্লব সরকার,এএসআই(নিঃ)/ মোঃ শফিউল ইসলাম, এএসআই(নিঃ)/ইমদাদুল হক ও সংগীয় ফোর্সের সমন্বয়ে চৌকস টিম যশোর চৌগাছা থানা এলাকায় রাত প্রায় ১২ টার দিকে চৌগাছা থানাধীন চৌগাছা পৌরসভাস্থ ০৮নং ওয়ার্ডের হুদাপাড়া গ্রামের দেওয়ানের মোড় এলাকার সোহরাব এর বসতবাড়ির পিছনে পাঁকা রাস্তার উপর হইতে আসামী ১। মোঃ ছাব্বির হোসেন (২২), পিতা- মৃত: শরিফুল ইসলাম,সাং- পান্টিপাড়া (০৮ নং ওয়ার্ড), ২। মোঃ জিল্লুর রহমান (২৫), পিতা-মৃতঃ মতিয়ার রহমান, সাং- কারিগর পাড়া (০৬ নং ওয়ার্ড), থেকে ৭০ বোতল মাদকদ্রব্য ফেন্সিডিল সহ গ্রেফতার করে। এ সংক্রান্তে এসআই(নিঃ) বিপ্লব সরকার বাদী হয়ে যশোর চৌগাছা থানায় এজাহার দায়ের করেন।
অপরদিকে (০১ ডিসেম্বর ২০২৪খ্রিঃ) ডিবি যশোরের এসআই(নিঃ)/ বিপ্লব সরকার, এএসআই(নিঃ)/ মোঃ শফিউল ইসলাম, এএসআই(নিঃ)/ইমদাদুল হক ও সংগীয় ফোর্সের সমন্বয়ে যশোর কোতয়ালী থানা এলাকায় অন্য একটি অভিযান পরিচালনা করিয়া সকাল ১০.৪৫ ঘটিকার সময় যশোর কোতয়ালী থানাধীন নতুন খয়েরতলা সাকিনস্থ জনৈক হাফিজুর রহমান বাবু এর বসতবাড়ি হইতে আসামী ১। হাফিজুর রহমান বাবু(৫১), পিতা-মৃত আনোয়ার হোসেন, সাং-নতুন খয়েরতলা কবরস্থান রোড, থানা-কোতয়ালী থেকে ৪০ বোতল মাদকদ্রব্য ফেন্সিডিল সহ গ্রেফতার করেন। এ সংক্রান্তে এসআই(নিঃ) বিপ্লব সরকার বাদী হয়ে যশোর কোতয়ালী থানায় এজাহার দায়ের করে।

শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো দেখুন...

Copyright © All rights reserved © 2017 Youth Television News. Design & Development by SA Creative Media 
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com