
যশোর জেলার সম্মানিত পুলিশ সুপার জনাব মোঃ জিয়াউদ্দিন আহম্মেদ মহোদয়ের নির্দেশনায় জেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি সমুন্নত রাখা এবং মাদক ও চোরাচালান এবং গ্রেফতারী পরোয়ানা উদ্ধার করার লক্ষ্যে রাত ১০.৩০ ঘটিকায় গোপন সংবাদের ভিত্তিতে বেনাপোল পোর্ট থানা পুলিশের এসআই(নিঃ)/ মোহাম্মদ মামুন শেখ ও সংগীয় ফোর্সের সমন্বয়ে একটি চৌকস টিম অত্র থানা এলাকায় মাদক বিরোধী অভিযান পরিচালনা করে বোয়ালিয়া মধ্যপাড়া গ্রামস্থ বোয়ালিয়া মধ্যপাড়া ঈদগাহ মাঠের সামনে পাঁকা রাস্তার উপর হতে ০১ কেজি ৫০০ গ্রাম গাঁজাসহ মাদক ব্যবসায়ী মোঃ রাসেল মিয়া (৩৫), পিতা-মশিউর রহমান, সাং-বোয়ালিয়া পশ্চিমপাড়া, থানা-বেনাপোল পোর্ট থেকে আটক করে
এসংক্রান্তে পরবর্তীতে উক্ত থানায় মামলা রুজু করা হয় এবং আসামিকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।