1. reporter@youthtvnewsbd.com : reporter :
  2. youthtvnews2019@gmail.com : youthttvnews24 :
গাইবান্ধায় বালুমহাল ঘোষাণা করে প্রজ্ঞাপন ও ইজারার বিজ্ঞপ্তি প্রকাশ - Youth Tv news
৩০শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ| ১৬ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ| বর্ষাকাল| মঙ্গলবার| দুপুর ২:৪৫|
নোটিশ
ইয়ুথ টেলিভিশন এ বাংলাদেশের সকল জেলা ও উপজেলা পর্যায়ে সংবাদকর্মী নিয়োগ চলছে। এছাড়াও জেলা ব্যুরো প্রধান, বিভাগীয় ব্যুরো প্রধান, স্টাফ রিপোর্টার, ক্যাম্পাস  প্রতিনিধি, মাল্টিমিডিয়া রিপোর্টার নিয়োগ চলছে। আগ্রহীগণ জীবনবৃত্তান্ত, পাসপোর্ট সাইজের ছবি, ভোটার আইডি কার্ডের কপি, নাগরিক সনদের কপি ও সকল শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার সনদ (যদি থাকে) সহ যোগাযোগ করার জন্য অনুরোধ করা হলো। মোবাইল: ০১৪০৯-৯৯০৪০০, ০১৯৭২-০৮৪৬৯৬।

গাইবান্ধায় বালুমহাল ঘোষাণা করে প্রজ্ঞাপন ও ইজারার বিজ্ঞপ্তি প্রকাশ

মোঃ আল আমিন, গাইবান্ধা জেলা প্রতিনিধি
  • আপডেট সময়ঃ বুধবার, ১৮ ডিসেম্বর, ২০২৪
  • ৬৫ বার

 

গাইবান্ধা জেলার সদর উপজেলার কামারজানি মৌজা ১৯০.১২ একর ও সুন্দরগঞ্জ উপজেলার চর চোরতাবাড়ী মৌজায় ১৮.৩০০০ একর এলাকা নিয়ে পৃথক দুটি বালু মহাল ঘোষণা করে এক প্রজ্ঞাপন জারি করেছে গাইবান্ধা জেলা প্রশাসক চৌধুরী মোয়াজ্জম আহমদ।

এর আগে গত ১২ ডিসেম্বর বৃহস্পতিবার গাইবান্ধা জেলা প্রশাসনের কার্যালয়ের রাজস্ব শাখা স্মারক নং – ৩১.৫৫.৩২০০.০৩১.১৮.০০০.২০.১০৬৫/১ পত্রে এ প্রজ্ঞাপন জারি করা হয়। একই দিন অন্য আরেকটি স্মারক পত্রে উক্ত বালু মহাল ইজারা প্রদানের বিজ্ঞপ্তি প্রকাশ করে জেলা প্রশাসন। এ বিজ্ঞপ্তিতে গাইবান্ধা জেলার বালুমহালসমূহে ইজারা গ্রহনে আগ্রহী ইজারাদারগণকে আগামী ১৫ জানুয়ারী তারিখের মধ্যে আবেদন দাখিলের নির্দেশনা প্রদান করা হয়েছে।

১৭ ডিসেম্বর মঙ্গলবার সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে এ বিষয়টি নিশ্চিত করেন জেলা প্রশাসক চৌধুরী মোয়াজ্জম আহমদ।

এদিকে জেলার বালু’র চাহিদা পূরুনে ও অবৈধ ভাবে যেখানে সেখানে বালু উত্তোলন বন্ধের লক্ষে বালু মহাল ঘোষনা করায় স্থানীয় সচেতন মহল ও গণমাধ্যমকর্মীরা জেলা প্রশাসনকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়েছেন। সেই সঙ্গে জেলায় অবৈধভাবে বালু উত্তোলনকারী চক্রের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহনের দাবী জানান।

শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো দেখুন...

Copyright © All rights reserved © 2017 Youth Television News. Design & Development by SA Creative Media 
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com