1. reporter@youthtvnewsbd.com : reporter :
  2. youthtvnews2019@gmail.com : youthttvnews24 :
তেরখাদায় জুয়া খেলা অবস্থায় নগদ টাকা, তাস ও অন্যান্য সরঞ্জামসহ ২ জুয়াড়ি আটক - Youth Tv news
নোটিশ
ইয়ুথ টেলিভিশন এ বাংলাদেশের সকল জেলা ও উপজেলা পর্যায়ে সংবাদকর্মী নিয়োগ চলছে। এছাড়াও জেলা ব্যুরো প্রধান, বিভাগীয় ব্যুরো প্রধান, স্টাফ রিপোর্টার, ক্যাম্পাস  প্রতিনিধি, মাল্টিমিডিয়া রিপোর্টার নিয়োগ চলছে। আগ্রহীগণ জীবনবৃত্তান্ত, পাসপোর্ট সাইজের ছবি, ভোটার আইডি কার্ডের কপি, নাগরিক সনদের কপি ও সকল শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার সনদ (যদি থাকে) সহ যোগাযোগ করার জন্য অনুরোধ করা হলো। মোবাইল: ০১৪০৯-৯৯০৪০০, ০১৯৭২-০৮৪৬৯৬।

তেরখাদায় জুয়া খেলা অবস্থায় নগদ টাকা, তাস ও অন্যান্য সরঞ্জামসহ ২ জুয়াড়ি আটক

স্টাফ রিপোর্টার
  • আপডেট সময়ঃ বৃহস্পতিবার, ১৯ ডিসেম্বর, ২০২৪
  • ৬১ বার

 

বুধবার রাত পোনে ২ টার দিকে তেরখাদা থানা পুলিশ তেরখাদা থানাধীন পারহাজীগ্রাম গ্রামস্থ মোঃ মান্নান শেখ (৪৫), এর বসত ঘরের বারান্দা থেকে তাস , নগদ টাকা এবং তাস খেলার সরঞ্জামসহ ২ জুয়াড়িকে আটক করে।

পুলিশ জানায় , ১৮/১২/২০২৪ তারিখ রাত ০১.৪০ ঘটিকার সময় তেরখাদা থানার অফিসার ইনচার্জ মেহেদী হাসান সংগীয় এসআই ( নিঃ) নূর আলম মুন্সীসহ অন্যান্য অফিসার ফোর্স নিয়ে অভিযান পরিচালনা করে তেরখাদা থানাধীন পারহাজীগ্রাম গ্রামস্থ মোঃ মান্নন শেখের বসত ঘরের বারান্দায় চৌকির উপর হতে লিটন সরদার @ মোঃ আবুজার সরদার লিটন (৩০) , পিতা-খাজা সরদার, ২। হাবিবুর  হাসিব (২৫), পিতা-আনোয়ার বিশ্বাস, উভয় সাং-পারহাজীগ্রাম , থানা-তেরখাদা , জেলা-খুলনাদ্বয়কে ঘটনাস্থলে প্রকাশ্য জুয়া খেলারত অবস্থায় আটক করেন এবং ০৫ জন আসামী কৌশলে পালিয়ে যায়। এ সময় ১০৪ টি বিভিন্ন রংয়ের তাস, বিভিন্ন নোটের সর্বমোট ৫,৬০০/-(পাঁচ হাজার ছয় শত) টাকা , একটি প্লাস্টিকের সাদা পলিথিন যাহা লম্বা অনুমান ৪ ( চার ) হাত উদ্ধার করে।

এ ব্যাপারে তেরখাদা থানায় মামলা হয়েছে। যার নং-০৭ , তারিখ-১৮/১২/২০২৪ খ্রিঃ, ধারা-প্রকাশ্য জুয়া আইন ১৮৬৭ এর ৪। জিআর-১৩৫।

শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো দেখুন...

Copyright © All rights reserved © 2017 Youth Television News. Design & Development by SA Creative Media 
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com