
নীলফামারীতে চাঁদার টাকা দিতে অস্বীকার করায় টুপামারী দ্বি-মুখী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাসুদুর রহমানকে লাঞ্চিত করে বিদ্যালয় থেকে বের করে দেওয়ার অভিযোগে ভুক্তভোগীর স্ত্রী সাগরিকা সুলতানা নীলফামারী সদর থানায় একটি লিখিত অভিযোগ দিয়েছেন।
অভিযোগের প্রেক্ষিতে জানা য়ায়, দীর্ঘ দিন থেকে প্রধান শিক্ষক মাসুদুর রহমানের কাজ থেকে ২০লক্ষ টাকা চাঁদা দাবী করে আসছে। চাঁদার টাকা দিতে অস্বীকার করায় গত ১৮ ডিসেম্বর বিদ্যালয়ের গেলে মোঃ আব্দুল হাই মাসুম বলে বেটা তোর নিকট যে টাকা চেয়েছিলাম তুই টাকা না দিয়ে বিদ্যালয়ে ডুকেছিস কেন। পরে আব্দুল হাই মাসুম সহ আল আমিন ইসলাম, বাবুল, আরিফুজ্জামান রাঙ্গা, সিরাজুল ইসলাম,বাবুল্লা, বুলবুল হোসেন, মন্টু,আব্দুল কাদের,গোফ্ফার,নুরনবী ইসলাম, সাদেকুল,প্রধান শিক্ষক মাসুদুর রহমানকে এলোপাতাড়ি ভাবে কিল-ঘুষি মারিতে থাকে এবং বিদ্যালয় থেকে রাস্তায় বের করে ফেলে দেয়। স্হানীয় লোকজন উদ্ধার করে অপরিচিত একটি অটোরিক্সা যোগে নীলফামারী জেনারেল হাসপাতালে ভর্তি করায় এবং প্রাথমিক চিকিৎসা নিয়ে বাড়ি চলে যায়।
চাঁদা ও স্কুল থেকে বের করে দেওয়ার বিষয় জানতে চাইলে, আব্দুল হাই মাসুম, আল আমিন ইসলাম, বাবুল, আরিফুজ্জামান রাঙ্গা, সিরাজুল ইসলাম কোন মন্তব্য না করে বিষয়টি কৌশলে এড়িয়ে যান।
জানতে চাইলে নীলফামারী সদর থানার অফিসার ইনচার্জ আবু সাইদ বলেন, অভিযোগ পেয়েছি তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়া হবে।