আবারো ট্রেন চলাচল শুরু, রানিং স্টাফদের কর্মবতি প্রত্যাহার

বেতনের সঙ্গে রানিং অ্যালাউন্স যোগ করে পেনশন এবং আনুতোষিক সুবিধার দাবিতে সারাদেশে কর্মবিরতি পালন করছিলেন রেলওয়ের রানিং স্টাফরা। এতে গতকাল (মঙ্গলবার, ২৮ জানুয়ারি) সারাদেশে ট্রেন চলাচল বন্ধ ছিল। আজ (বুধবার, ২৯ জানুয়ারি) সকালেও ট্রেন বন্ধ রাখার ঘোষণা দেওয়া হয়েছিল।

তবে দাবি পূরণের আশ্বাসে প্রায় ২৬ ঘণ্টা পর রেলওয়ের রানিং স্টাফদের কর্মবিরতি প্রত্যাহার করা হয়েছে।

রেলপথ উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খানের সঙ্গে শ্রমিক নেতা ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাদের বৈঠক শেষে প্রেস ব্রিফিংয়ে কর্মবিরতি প্রত্যাহারের সিদ্ধান্তের কথা জানানো হয়।
আজ (বুধবার, ২৯ জানুয়ারি) রাত আড়াইটার দিকে বাংলাদেশ রেলওয়ে রানিং স্টাফ ও শ্রমিক কর্মচারী ইউনিয়নের সাধারণ সম্পাদক মো. মজিবুর রহমান সাংবাদিকদের বলেন, উপদেষ্টা মহোদয় কথা দিয়েছেন, বুধবার মধ্যে অর্থ মন্ত্রণালয়ের মাধ্যমে দ্রুত আমাদের বিষয়টি সমাধান করবেন। আমরা জনদুর্ভোগ চাই না। দুঃখ প্রকাশ করছি।

তিনি আরও বলেন, এখন থেকে কর্মবিরতি প্রত্যাহার করলাম। রানিং স্টাফ ভাইদের বলব, তারা যেন কাজে ফিরে যান।

ট্যাগ :
জনপ্রিয় সংবাদ

ঠাকুরগাঁওয়ে উপনির্বাচন উপলক্ষে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর মহাপরিচালকের নির্দেশনা

Verified by MonsterInsights

আবারো ট্রেন চলাচল শুরু, রানিং স্টাফদের কর্মবতি প্রত্যাহার

আপলোডের সময় : 10:08:52 pm, Wednesday, 29 January 2025