1. reporter@youthtvnewsbd.com : reporter :
  2. youthtvnews2019@gmail.com : youthttvnews24 :
পলাশবাড়ীতে দৈনিক সংগ্রামের সুবর্ণ জয়ন্তী উদযাপন - Youth Tv news
৩০শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ| ১৬ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ| বর্ষাকাল| মঙ্গলবার| সন্ধ্যা ৬:৩৭|
নোটিশ
ইয়ুথ টেলিভিশন এ বাংলাদেশের সকল জেলা ও উপজেলা পর্যায়ে সংবাদকর্মী নিয়োগ চলছে। এছাড়াও জেলা ব্যুরো প্রধান, বিভাগীয় ব্যুরো প্রধান, স্টাফ রিপোর্টার, ক্যাম্পাস  প্রতিনিধি, মাল্টিমিডিয়া রিপোর্টার নিয়োগ চলছে। আগ্রহীগণ জীবনবৃত্তান্ত, পাসপোর্ট সাইজের ছবি, ভোটার আইডি কার্ডের কপি, নাগরিক সনদের কপি ও সকল শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার সনদ (যদি থাকে) সহ যোগাযোগ করার জন্য অনুরোধ করা হলো। মোবাইল: ০১৪০৯-৯৯০৪০০, ০১৯৭২-০৮৪৬৯৬।

পলাশবাড়ীতে দৈনিক সংগ্রামের সুবর্ণ জয়ন্তী উদযাপন

ওমর ফারুক, গাইবান্ধা প্রতিনিধি
  • আপডেট সময়ঃ শুক্রবার, ৩১ জানুয়ারি, ২০২৫
  • ৪৮ বার

 

গাইবান্ধা জেলার পলাশবাড়ীতে “সত্যের সংগ্রামে নিবেদিত”এ স্লোগানকে সামনে রেখে দৈনিক সংগ্রাম পত্রিকার ৫০ বছর পূর্তি উপলক্ষে সুবর্ণ জয়ন্তী উদযাপন উপলক্ষে আলোচনা সভা,দোয়া ও শীতবস্ত বিতরণ অনুষ্ঠান ৩০ জানুয়ারি রোজ বৃহস্পতিবার রাত্রী ৮ ঘটিকায় প্রেসক্লাব সভাপতি ও সাপ্তাহিক অনড় পত্রিকার সম্পাদক মোঃ শাহ আলম সরকারের সভাপতিত্বে পলাশবাড়ী প্রেসক্লাব ভবনে অনুষ্ঠিত হয়েছে, উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জেলা জামায়াতে ইসলামীর সাংগঠনিক সম্পাদক ও সাবেক পলাশবাড়ী উপজেলা চেয়ারম্যান মোঃ নজরুল ইসলাম লেবু,বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ১ নং কিশোরগাড়ী ইউ,পি চেয়ারম্যান আবু বক্কর সিদ্দিক, পলাশবাড়ী থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ জুলফিকার আলি ভুট্টাে,পলাশবাড়ী প্রেসক্লাব সাধারন সাধারন মোঃ পাপুল সরকার, সেক্রেটারী সাখোওয়াত হোসেন,উপজেলা শ্রমিক কল্যান ফেডারেশণ সভাপতি খাইরুল ইসলাম চান,পলাশবাড়ী পৌর আমীর মাওঃ ইয়াহিয়া, আরো উপস্থিত ছিলেন মডেল প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মাসুদার রহমান মাসুদ,রিপোটার্স ইউনিটির সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম,প্রেসক্লাবের সাবেক সভাপতি ফজলুল হক দুদু, সহ-সাধারন সম্পাদক হাসিবুর রহমান স্বপন,সাংগঠনিক সম্পাদক আব্দুল মতিন,সাবেক সহ সভাপতি সাইদুর রহমান ও সিনিয়র সাদেকুল ইসলাম রুবেল প্রমুখ।

অনুষ্ঠানে প্রধান অতিথি তার বক্তব্যে বলেন দৈনিক সংগ্রাম” দীর্ঘ লড়াই-সংগ্রামের মধ্য দিয়েই বেঁচে আছে। সংগ্রামের সাথে যারা অতীতে ছিলেন, এখনো আছেন এবং আগামীতে থাকবেন তাদের সকলের জন্য শুভকামনা।
এছাড়াও তিনি দৈনিক সংগ্রামের পথচলার সুদীর্ঘ ৫০ বছরের উত্থান-পতন, ঘাত-প্রতিঘাতের নানা ইতিবৃত্ত তুলে ধরেন।

অনুষ্ঠান টি সঞ্চালনা করেন দৈনিক সংগ্রামের উপজেলা সংবাদদাতা মোঃ ফেরদাউস মিয়া।

শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো দেখুন...

Copyright © All rights reserved © 2017 Youth Television News. Design & Development by SA Creative Media 
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com