1. reporter@youthtvnewsbd.com : reporter :
  2. youthtvnews2019@gmail.com : youthttvnews24 :
ঠাকুরগাঁওয়ে বিদেশী পিস্তলসহ এক যুবক আটক - Youth Tv news
নোটিশ
ইয়ুথ টেলিভিশন এ বাংলাদেশের সকল জেলা ও উপজেলা পর্যায়ে সংবাদকর্মী নিয়োগ চলছে। এছাড়াও জেলা ব্যুরো প্রধান, বিভাগীয় ব্যুরো প্রধান, স্টাফ রিপোর্টার, ক্যাম্পাস  প্রতিনিধি, মাল্টিমিডিয়া রিপোর্টার নিয়োগ চলছে। আগ্রহীগণ জীবনবৃত্তান্ত, পাসপোর্ট সাইজের ছবি, ভোটার আইডি কার্ডের কপি, নাগরিক সনদের কপি ও সকল শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার সনদ (যদি থাকে) সহ যোগাযোগ করার জন্য অনুরোধ করা হলো। মোবাইল: ০১৪০৯-৯৯০৪০০, ০১৯৭২-০৮৪৬৯৬।

ঠাকুরগাঁওয়ে বিদেশী পিস্তলসহ এক যুবক আটক

জয় মহন্ত অলক, ঠাকুরগাঁও
  • আপডেট সময়ঃ সোমবার, ১০ ফেব্রুয়ারী, ২০২৫
  • ৬২ বার

ঠাকুরগাঁওয়ে পুলিশের বিশেষ অভিযানে বিদেশী পিস্তল সহ সোহেল রানা নামের এক যুবককে আটক করেছে পুলিশ। আজ সোমবার ভোরে পৌর শহরের গোবিন্দনগর বিসিক এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে সদর থানা পুলিশের একটি বিশেষ টীম সেই বাড়িতে অভিযান পরিচালনা করেন৷ বাড়িটি তল্লাশীর সময়ে তার ঘরের বিছানার নিচ থেকে বিদেশি পিস্তলটি উদ্ধার করা হয়৷

আটকৃত যুবক ওই এলাকার মৃত খোরশেদ আলমের ছেলে ৷ সোহেল রানা সদর উপজেলার রহিমানপুর ইউনিয়নের পল্লীবিদ্যুৎ বাজারের ডাচ বাংলা এজেন্ট ব্যাংকিং-এ কর্মরত রয়েছেন বলে জানা গেছে৷

ঘটনার বিষয়টি নিশ্চিত করেন ঠাকুরগাঁও সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহীদুর রহমান জানান গোপন সংবাদের ভিত্তিতে তার বাড়িতে অবৈধ অস্ত্র উদ্ধারের অভিযান পরিচালনা করা হয়। তার ঘরের বিছানার নিচে একটি অস্ত্র পাওয়া গেছে৷ প্রাথমিক ভাবে এটি বিদেশি পিস্তল মনে হয়েছে৷ একজনকে আটক করে থানায় আনা হয়ে। পরবর্তীতে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো দেখুন...

Copyright © All rights reserved © 2017 Youth Television News. Design & Development by SA Creative Media 
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com