
গাইবান্ধার পলাশবাড়ী উপজেলার হোসেনপুর ইউনিয়নের দৌলতপুর গ্রামে রাতের আঁধারে কৃষকের ধান নষ্ট করার অভিযোগ উঠেছে প্রতিপক্ষের বিরুদ্ধে। গত ২৩ ফেব্রুয়ারী, ২৫ দিবাগত রাত বৃহস্পতিবার এই ঘটনাটি ঘটে।
সরেজমিনে গিয়ে জানা যায়, একই গ্রামের প্রতিবেশী একরামুলের কাছ থেকে সাইফুল ইসলাম বাদশা দীর্ঘ ২৫ বছর আগে কবলা মুলে ৫০ শতাংশ জমির মালিকান প্রাপ্ত হন। যাহার মৌজা – দৌলতপুর, জেল নং-৫৫, দাগ নং- ৯৯১, পুরাতন নতুন দাগ নং-৫২৩, উক্ত নালিশী জমির উপর চলমান মামলার তিন বার রায়ও পেয়েছেন বাদশার পরিবার।
উল্লেখ্য নালিশী জমির ক্রেতা – বিক্রেতা দুজনেরই মৃতুর পর তাদের পরিবারের মধ্যে জমির মালিকানা নিয়ে দ্বন্দ্ব চলে আসছিলো।
ক্রয় সুত্রে জমির মালিক আরিফুর রহমান জানান, “আমি বাড়ীতে না থাকার সুযোগে গত ২৩ শে ফেব্রুয়ারী দিবাগত রাতের আঁধারে একরামুল হকের ছেলে মোস্তাফিজুর রহমান (৪৫) আমার ৪০ শতাংশ জমির রোপন কৃত ধান রাতের আঁধারে নষ্ট করে ফেলেছে।”
ক্রয়কৃত জমির ধান অন্যায় ভাবে নষ্ট করার দায়ে অভিযুক্ত মোস্তাফিজারের উপযুক্ত বিচার চেয়েছেন তিনি।
ক্ষতিগ্রস্ত আরিফুর রহমান পলাশবাড়ী থানায় একটি অভিযোগ দায়েরের প্রস্তুতি নিচ্ছেন।