1. reporter@youthtvnewsbd.com : reporter :
  2. youthtvnews2019@gmail.com : youthttvnews24 :
নন্দীগ্রামে রমজান উপলক্ষে বাজার মনিটরিং,ওজনে গড়মিল থাকায় দোকানীকে জরিমানা - Youth Tv news
নোটিশ
ইয়ুথ টেলিভিশন এ বাংলাদেশের সকল জেলা ও উপজেলা পর্যায়ে সংবাদকর্মী নিয়োগ চলছে। এছাড়াও জেলা ব্যুরো প্রধান, বিভাগীয় ব্যুরো প্রধান, স্টাফ রিপোর্টার, ক্যাম্পাস  প্রতিনিধি, মাল্টিমিডিয়া রিপোর্টার নিয়োগ চলছে। আগ্রহীগণ জীবনবৃত্তান্ত, পাসপোর্ট সাইজের ছবি, ভোটার আইডি কার্ডের কপি, নাগরিক সনদের কপি ও সকল শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার সনদ (যদি থাকে) সহ যোগাযোগ করার জন্য অনুরোধ করা হলো। মোবাইল: ০১৪০৯-৯৯০৪০০, ০১৯৭২-০৮৪৬৯৬।

নন্দীগ্রামে রমজান উপলক্ষে বাজার মনিটরিং,ওজনে গড়মিল থাকায় দোকানীকে জরিমানা

মোঃ মেহেদী হাসান, নন্দীগ্রাম উপজেলা প্রতিনিধি
  • আপডেট সময়ঃ মঙ্গলবার, ৪ মার্চ, ২০২৫
  • ৬২ বার

 

পবিত্র রমজান মাসে নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্য স্থিতিশীল রাখার লক্ষ্যে নন্দীগ্রাম উপজেলার বাসস্ট্যান্ড বাজার এলাকায় বাজার মনিটরিং করা হয়েছে।

আজ মঙ্গলবার সকালে সহকারী কমিশনার(ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট রোহান সরকারের নেতৃত্বে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়।

এসময় নন্দীগ্রাম বাস্টষ্ট্যান্ড বাজারের বিভিন্ন কাচাবাজার,মশলার দোকান,মাছ-মাংসের দোকান ও মুদিখানা মনিটরিং করা হয়।

পরে নন্দীগ্রাম কলেজপাড়ার ওস্তাদি দধি ভান্ডার নামক মিষ্ঠান্ন তৈরির প্রতিষ্ঠানে পণ্য মোড়কজাতকরণের নিবন্ধন সনদপত্র,মোড়কের ভেতরে পণ্যের নিট পরিমাণ ও পণ্যের পরিচয় না থাকায় ❝ওজন ও পরিমাপ মানদণ্ড আইন, ২০১৮❞ মোতাবেক ১হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।

উক্ত মোবাইল কোর্টে প্রসিকিউটর হিসেবে উপস্থিত ছিলেন বিএসটিআই বগুড়ার পরিদর্শক শাহ আলম পলাশ খান।

শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো দেখুন...

Copyright © All rights reserved © 2017 Youth Television News. Design & Development by SA Creative Media 
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com