1. reporter@youthtvnewsbd.com : reporter :
  2. youthtvnews2019@gmail.com : youthttvnews24 :
পলাশবাড়ীতে মিথ্যা অপপ্রচারের বিরুদ্ধে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত - Youth Tv news
৩০শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ| ১৬ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ| বর্ষাকাল| মঙ্গলবার| সন্ধ্যা ৬:৫৫|
নোটিশ
ইয়ুথ টেলিভিশন এ বাংলাদেশের সকল জেলা ও উপজেলা পর্যায়ে সংবাদকর্মী নিয়োগ চলছে। এছাড়াও জেলা ব্যুরো প্রধান, বিভাগীয় ব্যুরো প্রধান, স্টাফ রিপোর্টার, ক্যাম্পাস  প্রতিনিধি, মাল্টিমিডিয়া রিপোর্টার নিয়োগ চলছে। আগ্রহীগণ জীবনবৃত্তান্ত, পাসপোর্ট সাইজের ছবি, ভোটার আইডি কার্ডের কপি, নাগরিক সনদের কপি ও সকল শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার সনদ (যদি থাকে) সহ যোগাযোগ করার জন্য অনুরোধ করা হলো। মোবাইল: ০১৪০৯-৯৯০৪০০, ০১৯৭২-০৮৪৬৯৬।

পলাশবাড়ীতে মিথ্যা অপপ্রচারের বিরুদ্ধে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত

ওমর ফারুক, গাইবান্ধা প্রতিনিধি
  • আপডেট সময়ঃ শনিবার, ৮ মার্চ, ২০২৫
  • ৪৪ বার

 

গাইবান্ধার পলাশবাড়ীতে মিথ্যা বানোয়াট ও ভিত্তিহীন অপপ্রচারের বিরুদ্ধে এক জনাকীর্ণ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

৮ ই মার্চ শনিবার দুপুরে ফকিরহাট উচ্চ বিদ্যালয় হল রুমে লিখিত বক্তব্য পাঠ করেন পবনাপুর ইউনিয়ন বিএনপির সভাপতি সাইফুল ইসলাম। তিনি তার লিখিত বক্তব্য বলেন কিছু কুচক্রী মহল সুবিধাভোগী দলবাজ লোক ফেসিস্ট আওয়ামীলীগের দালাল যারা বিগত ১৭ বছর ধরে বিএনপির পাশে ছিলো না ডেভিলরা হাইব্রীড নেতা সেজে আমার ভাবমূর্তি নষ্ট করার জন্য উঠে পরে লেগেছে। তাদের এ মিশন কখনই সফল হবে না।
সাবেক ইউনিয়ন বিএনপির সভাপতি তাজমিনুর রহমান তপুর বাড়ীতে হামলার ঘটনায় আমি কিংবা বিএনপির কোন লোকই জড়িত নাই। নিজেরাই ভাংচুর করে আমার নামে যে মিথ্যা অপপ্রচার চালানো হয়েছে আমি তার তীব্রনিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।

উক্ত প্রতিবাদ সমাবেশ উপস্থিত ছিলেন পবনাপুর ইউনিয়ন বিএনপির সভাপতি সাইফুল ইসলাম, সেক্রেটারি আসাদুজ্জামান মনা,ফিরোজ কবির খন্দকার, শফিকুল ইসলাম, শাহাদাত সরকার, ইউনিয়ন ছাত্রদলের সভাপতি খন্দকার মোঃআরমান, আঃ করিম,শাহীন আলম,রন্জু মিয়া,নুর আলম সরকার,আঃ সামাদ সহ পবনাপুর ইউনিয়ন বিএনপির সকল অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।

শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো দেখুন...

Copyright © All rights reserved © 2017 Youth Television News. Design & Development by SA Creative Media 
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com