1. reporter@youthtvnewsbd.com : reporter :
  2. youthtvnews2019@gmail.com : youthttvnews24 :
মাগুরায় ৮ বছরের শিশু ধর্ষণের ঘটনায় গাইবান্ধা সরকারি কলেজে বিক্ষোভ - Youth Tv news
৩০শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ| ১৬ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ| বর্ষাকাল| মঙ্গলবার| সন্ধ্যা ৬:৫৩|
নোটিশ
ইয়ুথ টেলিভিশন এ বাংলাদেশের সকল জেলা ও উপজেলা পর্যায়ে সংবাদকর্মী নিয়োগ চলছে। এছাড়াও জেলা ব্যুরো প্রধান, বিভাগীয় ব্যুরো প্রধান, স্টাফ রিপোর্টার, ক্যাম্পাস  প্রতিনিধি, মাল্টিমিডিয়া রিপোর্টার নিয়োগ চলছে। আগ্রহীগণ জীবনবৃত্তান্ত, পাসপোর্ট সাইজের ছবি, ভোটার আইডি কার্ডের কপি, নাগরিক সনদের কপি ও সকল শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার সনদ (যদি থাকে) সহ যোগাযোগ করার জন্য অনুরোধ করা হলো। মোবাইল: ০১৪০৯-৯৯০৪০০, ০১৯৭২-০৮৪৬৯৬।

মাগুরায় ৮ বছরের শিশু ধর্ষণের ঘটনায় গাইবান্ধা সরকারি কলেজে বিক্ষোভ

মোঃ আল আমিন, গাইবান্ধা জেলা প্রতিনিধি
  • আপডেট সময়ঃ রবিবার, ৯ মার্চ, ২০২৫
  • ৫৩ বার

 

মাগুরায় ৮ বছরের শিশুসহ দেশের বিভিন্ন স্থানে ধর্ষণ ও নারী নিপীড়নের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করেছে গাইবান্ধা সরকারি কলেজের শিক্ষার্থীরা।

সাধারণ শিক্ষার্থীদের ব্যানারে আজ (রবিবার, ৯ মার্চ) সকাল সাড়ে ১০টার দিকে কলেজ ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল বের করা হয়।

এসময় তারা ‘আমার বোন ধর্ষিত কেন- স্বরাষ্ট্র উপদেষ্টা জবাব চা ‘, ‘ফাঁসি ফাঁসি ফাঁসি চাই-ধর্ষকের ফাঁসি চাই’, ‘ধর্ষকদের কালো হাত- ভেঙে দাও গুঁড়িয়ে দাও’-সহ বিভিন্ন স্লোগান দেন।

মিছিলটি ক্যাম্পাস প্রদক্ষিণ শেষে কলেজ গেটের সামনে মানববন্ধনে মিলিত হয়।

ঘণ্টাব্যাপী মানববন্ধনে বক্তারা বলেন, দেশে একটার পর একটা ধর্ষণ, নারী নিপীড়নের ঘটনা ঘটছে। শিশুরাও রেহাই পাচ্ছে না। এ অবস্থায় সরকার দৃষ্টান্তমূলক পদক্ষেপ নেয়নি। এটা সরকার ও আইনশৃঙ্খলা বাহিনীর চরম ব্যর্থতা। আমরা সরকারকে বলে দিতে চাই, আপনারা যদি ধর্ষকের শাস্তি দিতে না পারেন তাহলে তাদের জনগণের হাতে ছেড়ে দিন। তারা মা-বোনের ধর্ষকের শাস্তি নিশ্চিত করবে।

স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগ দাবি করে শিক্ষার্থীরা বলেন, শুধু ধর্ষণ, নারী নিপীড়নই নয় দেশের সামগ্রিক আইনশৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতি হয়েছে। তারপরও প্রশাসন কার্যকর কোনো পদক্ষেপ নিতে পারছে না।

ধর্ষক ও নারী নিপীড়নকারীদের সর্বোচ্চ শাস্তির দাবি জানিয়ে বক্তারা বলেন, ধর্ষণের ঘটনায় তাৎক্ষণিক দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত হওয়া দরকার। এতে করে আমাদের দীর্ঘদিনের যে বিচারহীনতার সংস্কৃতি সেটির অবসান হবে। ফলে এমন ঘৃণ্য কাজ করতে কেউ সাহস পাবে না।

মানববন্ধনে বক্তব্য দেন শিক্ষার্থী সাগর আহমেদ, কেয়া সরকার, মেজবাহুল হক মেজবা, প্লাবনী সরকার, মোজাহিদ হোসেন মিথুন, আউয়াল সরকার রাব্বি প্রমুখ।

শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো দেখুন...

Copyright © All rights reserved © 2017 Youth Television News. Design & Development by SA Creative Media 
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com