1. reporter@youthtvnewsbd.com : reporter :
  2. youthtvnews2019@gmail.com : youthttvnews24 :
বরিশালের জাহাঙ্গীর হত্যা মামলার যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি র‍্যাবের হাতে আটক - Youth Tv news
নোটিশ
ইয়ুথ টেলিভিশন এ বাংলাদেশের সকল জেলা ও উপজেলা পর্যায়ে সংবাদকর্মী নিয়োগ চলছে। এছাড়াও জেলা ব্যুরো প্রধান, বিভাগীয় ব্যুরো প্রধান, স্টাফ রিপোর্টার, ক্যাম্পাস  প্রতিনিধি, মাল্টিমিডিয়া রিপোর্টার নিয়োগ চলছে। আগ্রহীগণ জীবনবৃত্তান্ত, পাসপোর্ট সাইজের ছবি, ভোটার আইডি কার্ডের কপি, নাগরিক সনদের কপি ও সকল শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার সনদ (যদি থাকে) সহ যোগাযোগ করার জন্য অনুরোধ করা হলো। মোবাইল: ০১৪০৯-৯৯০৪০০, ০১৯৭২-০৮৪৬৯৬।

বরিশালের জাহাঙ্গীর হত্যা মামলার যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি র‍্যাবের হাতে আটক

উৎপল ঘোষ,ক্রাইম রিপোর্টার
  • আপডেট সময়ঃ মঙ্গলবার, ১১ মার্চ, ২০২৫
  • ৬৪ বার

বরিশালের হত্যা মামলার যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামী মো: জাহাঙ্গীর হাওলাদার (৫০)’কে দীর্ঘ ১৫ বছর যাবত পলাতক থাকার পর পটুয়াখালী জেলার সদর থানাধীন এলাকা হতে গ্রেফতার করেছে র‌্যাব।
গত ০৯ মার্চ ২০২৫ তারিখ দুপুর আনুমানিক ১৪:১৫ ঘটিকায় র‌্যাব-১০ এর একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে তথ্য উপাত্ত বিশ্লেষণ করে ও তথ্য-প্রযুক্তির সহায়তায় এবং র‌্যাব-৪ ও র‌্যাব-৮ এর সহযোগীতায় পটুয়াখালী জেলার সদর থানাধীন ছোট চৌরাস্তা পানির ট্যাংকির কলাতলা এলাকা হতে একটি যৌথ অভিযান পরিচালনা করে। উক্ত অভিযানে বরিশাল জেলার গৌরনদী থানার মামলা নং-০২, তারিখ-০৪/১২/২০০৩ খ্রি:, জিআর-১৪৪/২০০৩, সেশন-১৫০/০৬ এর হত্যা মামলায় বিজ্ঞ আদালত কর্তৃক যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামী মো: জাহাঙ্গীর হাওলাদার (৫০), পিতা- মৃত বিশাই হাওলাদার, সাং- গোবর্ধন, থানা- গৌরনদী,বরিশাল’কে দীর্ঘ ১৫ বছর পলাতক থাকার পর গ্রেফতার করে।
জিজ্ঞাসাবাদে আরো জানা যায়, গ্রেফতারকৃত আসামী সাজাপ্রাপ্ত হওয়ার পর থেকে দেশের বিভিন্ন এলাকায় দীর্ঘ ১৫ বছর যাবত নিজের নাম ও পরিচয় গোপন করে বিভিন্ন ছদ্মবেশ ধারণ করে আত্মগোপনে ছিল। গ্রেফতারকৃত আসামী উল্লেখিত মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামী বলে স্বীকার করেছে।
গ্রেফতারকৃত আসামীকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে ।

শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো দেখুন...

Copyright © All rights reserved © 2017 Youth Television News. Design & Development by SA Creative Media 
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com