1. reporter@youthtvnewsbd.com : reporter :
  2. youthtvnews2019@gmail.com : youthttvnews24 :
সাতক্ষীরা নাবালিকা ধর্ষণ মামলার পলাতক আসামি গ্রেফতার - Youth Tv news
নোটিশ
ইয়ুথ টেলিভিশন এ বাংলাদেশের সকল জেলা ও উপজেলা পর্যায়ে সংবাদকর্মী নিয়োগ চলছে। এছাড়াও জেলা ব্যুরো প্রধান, বিভাগীয় ব্যুরো প্রধান, স্টাফ রিপোর্টার, ক্যাম্পাস  প্রতিনিধি, মাল্টিমিডিয়া রিপোর্টার নিয়োগ চলছে। আগ্রহীগণ জীবনবৃত্তান্ত, পাসপোর্ট সাইজের ছবি, ভোটার আইডি কার্ডের কপি, নাগরিক সনদের কপি ও সকল শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার সনদ (যদি থাকে) সহ যোগাযোগ করার জন্য অনুরোধ করা হলো। মোবাইল: ০১৪০৯-৯৯০৪০০, ০১৯৭২-০৮৪৬৯৬।

সাতক্ষীরা নাবালিকা ধর্ষণ মামলার পলাতক আসামি গ্রেফতার

উৎপল ঘোষ,ক্রাইম রিপোর্টার
  • আপডেট সময়ঃ বুধবার, ১২ মার্চ, ২০২৫
  • ৫৯ বার

সাম্প্রতিক সময়ে দেশের বিভিন্ন স্থানে বিভিন্ন ধর্ষণের ঘটনায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়।
র‌্যাব-৬ উক্ত আসামিদের আইনের আওতায় আনার জন্য আভিযানিক দল গোয়েন্দা নজরদারী বৃদ্ধি করা হয়।এরই ধারাবাহিকতায় ১১ মার্চ র‌্যাব-৬, সাতক্ষীরা ক্যাম্পের একটি আভিযানিক দল দিবাগত রাত ১১ টায় গোপন সংবাদের ভিত্তিতে সাতক্ষীরা জেলার সদর থানাধীন মহাদেবনগর এলাকা হতে অভিযান পরিচালনা করে আসামি (১) সুকুমার বিশ্বাস (৪৩), পিতা-গোবিন্দ বিশ্বাস, গ্রাম-বেড়াডাঙ্গী, থানা-পাটকেলঘাটা, জেলা-সাতক্ষীরাকে গ্রেফতার করে। পরবর্তীতে গ্রেফতারকৃত আসামিকে আইনগত ব্যাবস্থা গ্রহণের জন্য সাতক্ষীরার সদর থানায় হস্তান্তর করা হয়।
প্রাথমিক তথ্যানুসন্ধানে জানা যায়, ভিকটিম একজন পিতৃহারা কিছুটা মানসিক ভারসাম্যহীন নাবালিকা।ভিকটিমের মা বিভিন্ন বাসা-বাড়িতে ঝি এর কাজ করে জীবিকা নির্বাহ করে সংসার চালায়। আসামি বিভিন্ন সময়ে ভিকটিমের বাড়িতে আসা-যাওয়া করত এবং ভিকটিমকে প্রলোভন দেখিয়ে কু-প্রস্তাব দিত। ঘটনার দিন ০৪ জানুয়ারি ২০২৫ সন্ধ্যায় ভিকটিমের মা বাড়িতে না থাকার সুযোগে উক্ত আসামি ভিকটিমের ঘরে প্রবেশ করে ভিকটিমকে একা পেয়ে বিভিন্ন ভয়ভীতি দেখিয়ে ভিকটিমের ইচ্ছার বিরুদ্ধে জোর-পূর্বক ধর্ষণ করে এবং ধর্ষণের ঘটনা কাউকে জানালে মেরে ফেলার হুমকি দিয়ে পালিয়ে যায়। পরবর্তীতে ভিকটিমের মা ভিকটিমের থেকে ধর্ষণের বিষয় জানতে পেরে ১১ জানুয়ারি ২০২৫ আসামি সুকুমার বিশ্বাস এর বিরুদ্ধে সাতক্ষীরা সদর থানায় একটি ধর্ষণ মামলা দায়ের করেন। উক্ত ধর্ষণের বিষয় জানতে পেরে র‌্যাব-৬, সাতক্ষীরা ক্যাম্পের একটি আভিযানিক দল আসামিকে গ্রেফতারের জন্য ছায়া তদন্ত শুরু করে।

শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো দেখুন...

Copyright © All rights reserved © 2017 Youth Television News. Design & Development by SA Creative Media 
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com