1. reporter@youthtvnewsbd.com : reporter :
  2. youthtvnews2019@gmail.com : youthttvnews24 :
বাংলাদেশের আম পৃথিবীর সর্বোৎকৃষ্ট স্বাদের– বললেন চীনা প্রেসিডেন্ট - Youth Tv news
নোটিশ
ইয়ুথ টেলিভিশন এ বাংলাদেশের সকল জেলা ও উপজেলা পর্যায়ে সংবাদকর্মী নিয়োগ চলছে। এছাড়াও জেলা ব্যুরো প্রধান, বিভাগীয় ব্যুরো প্রধান, স্টাফ রিপোর্টার, ক্যাম্পাস  প্রতিনিধি, মাল্টিমিডিয়া রিপোর্টার নিয়োগ চলছে। আগ্রহীগণ জীবনবৃত্তান্ত, পাসপোর্ট সাইজের ছবি, ভোটার আইডি কার্ডের কপি, নাগরিক সনদের কপি ও সকল শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার সনদ (যদি থাকে) সহ যোগাযোগ করার জন্য অনুরোধ করা হলো। মোবাইল: ০১৪০৯-৯৯০৪০০, ০১৯৭২-০৮৪৬৯৬।

বাংলাদেশের আম পৃথিবীর সর্বোৎকৃষ্ট স্বাদের– বললেন চীনা প্রেসিডেন্ট

স্টাফ রিপোর্টারঃ
  • আপডেট সময়ঃ রবিবার, ৩০ মার্চ, ২০২৫
  • ১০০ বার

বাংলাদেশ থেকে আম আমদানির ব্যাপারে চীন ইতিবাচক মনোভাব দেখিয়েছে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার হাই রিপ্রেজেন্টেটিভ ড. খলিলুর রহমান। তিনি বলেন, চীন আম আমদানির ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত জানিয়েছে। চীনের প্রেসিডেন্ট শি জিনপিং প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠকে বলেছেন, তিনি বাংলাদেশের আমের স্বাদ গ্রহণ করেছেন। তার কাছে মনে হয়েছে, বাংলাদেশের আম পৃথিবীর সর্বশ্রেষ্ঠ স্বাদের আম। এছাড়াও কাঁঠাল ও পেয়ারার ব্যাপারে যথেষ্ট অগ্রগতি হয়েছে। শিগগিরই এ দুটি পণ্য চীনে রপ্তানি করা সম্ভব হবে।

রোববার (৩০ মার্চ) দুপুরে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে প্রধান উপদেষ্টার চীন সফরের বিষয়ে জানাতে আয়োজিত ব্রিফিংয়ে এসব কথা বলেন ড. খলিলুর রহমান।

প্রধান উপদেষ্টার হাই রিপ্রেজেন্টেটিভ বলেন, আমরা চাই চীনের সঙ্গে যে বাণিজ্য ঘাটতি রয়েছে তা কমিয়ে আনতে। সেজন্য পণ্যের ওপর ট্যাক্স মওকুফ ২০২৮ সালের পর আরও দুই বছর চেয়েছি।রোহিঙ্গা প্রত্যাবাসন নিয়ে চীনা প্রেসিডেন্টের কাছে প্রধান উপদেষ্টা নিজেই বিষয়টি উত্থাপন করেছেন জানিয়ে ড. খলিলুর রহমান বলেন, রোহিঙ্গা প্রত্যাবাসনের ব্যাপারে চীন সর্বাত্মক সহযোগিতা করবে বলে আশ্বাস দিয়েছে। এটা আমাদের জন্য একটা বড় পাওনা ছিল। এছাড়াও বিভিন্ন চ্যানেলে এটি নিয়ে কাজ চলছে।

আগামী ঈদের আগে রোহিঙ্গা প্রত্যাবাসন করা যাবে সরকারের এমন মনোভাবের বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, রোহিঙ্গা ইস্যুতে আগে যেখানে কথা বলাই বন্ধ হয়ে গিয়েছিল সেখানে এখন বড় পরিসরে আলোচনা হচ্ছে। আমরা আশাবাদী এবার কিছু অগ্রগতি হবে। এছাড়াও আগামী সেপ্টেম্বর মাসে জাতিসংঘের সাধারণ অধিবেশনে রোহিঙ্গা নিয়ে বিশেষ একটি অধিবেশন হবে।

শেয়ার করুন...

আরো দেখুন...

Copyright © All rights reserved © 2017 Youth Television News.
Verified by MonsterInsights