1. reporter@youthtvnewsbd.com : reporter :
  2. youthtvnews2019@gmail.com : youthttvnews24 :
গোবিন্দগঞ্জে মহাসড়কে শৃঙ্খলা ফেরাতে যৌথবাহিনীর অভিযান - Youth Tv news
৩০শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ| ১৬ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ| বর্ষাকাল| মঙ্গলবার| রাত ৮:১২|
নোটিশ
ইয়ুথ টেলিভিশন এ বাংলাদেশের সকল জেলা ও উপজেলা পর্যায়ে সংবাদকর্মী নিয়োগ চলছে। এছাড়াও জেলা ব্যুরো প্রধান, বিভাগীয় ব্যুরো প্রধান, স্টাফ রিপোর্টার, ক্যাম্পাস  প্রতিনিধি, মাল্টিমিডিয়া রিপোর্টার নিয়োগ চলছে। আগ্রহীগণ জীবনবৃত্তান্ত, পাসপোর্ট সাইজের ছবি, ভোটার আইডি কার্ডের কপি, নাগরিক সনদের কপি ও সকল শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার সনদ (যদি থাকে) সহ যোগাযোগ করার জন্য অনুরোধ করা হলো। মোবাইল: ০১৪০৯-৯৯০৪০০, ০১৯৭২-০৮৪৬৯৬।

গোবিন্দগঞ্জে মহাসড়কে শৃঙ্খলা ফেরাতে যৌথবাহিনীর অভিযান

ওমর ফারুক, গাইবান্ধা প্রতিনিধি
  • আপডেট সময়ঃ মঙ্গলবার, ১৫ এপ্রিল, ২০২৫
  • ৪৮ বার

গাইবান্ধার গোবিন্দগঞ্জে লাইসেন্স বিহীন চালক, ফিটনেস বিহীন গাড়ী, অধিক গতিতে গাড়ি চালানো, হেলমেট বিহীন মোটরসাইকেল চালানো এবং মেয়াদোত্তীর্ণ যানবাহনের বিরুদ্ধে পৃথক দুইটি স্থানে অভিযান পরিচালনা করে ১ লাখ ১৭ হাজার ৫০০ টাকা জরিমানা করেছে যৌথবাহিনী।

রবিবার (১৩ এপ্রিল) দুপুর থেকে বিকাল পর্যন্ত উপজেলার ফাঁসিতলা ও চাঁপড়ীগঞ্জ এলাকায় ঢাকা-রংপুর মহাসড়কে সেনাবাহিনী ও পুলিশের চেকপোস্ট বসিয়ে এ অভিযান পরিচালনা করা হয়।

এসময় গাইবান্ধা সেনা ক্যাম্পের ওয়ারেন্ট অফিসার (ডাব্লিউও) রাকিবুল আলম, ট্রাফিক ইন্সপেক্টর (টিআই) জামান, সার্জেন্ট সাজ্জাদ, পুলিশের উপ-সহকারী পরিদর্শক (এএসআই) হাবিবসহ আরও অনেকে উপস্থিত ছিলেন।

গাইবান্ধা সেনা ক্যাম্পের পক্ষ থেকে জানানো হয়, দেশের চলমান পরিস্থিতিতে ট্রাফিক আইনের পরিপন্থী সকল প্রকার অবৈধ কার্যক্রম দমন সহ আইনের শাসন সমুন্নত রাখার লক্ষ্যে সেনাবাহিনীর কঠোর অবস্থান অব্যাহত থাকবে।

শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো দেখুন...

Copyright © All rights reserved © 2017 Youth Television News. Design & Development by SA Creative Media 
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com