1. reporter@youthtvnewsbd.com : reporter :
  2. youthtvnews2019@gmail.com : youthttvnews24 :
খুলনার গণধর্ষণ মামলার আসামি মিজানুর রহমান আটক - Youth Tv news
নোটিশ
ইয়ুথ টেলিভিশন এ বাংলাদেশের সকল জেলা ও উপজেলা পর্যায়ে সংবাদকর্মী নিয়োগ চলছে। এছাড়াও জেলা ব্যুরো প্রধান, বিভাগীয় ব্যুরো প্রধান, স্টাফ রিপোর্টার, ক্যাম্পাস  প্রতিনিধি, মাল্টিমিডিয়া রিপোর্টার নিয়োগ চলছে। আগ্রহীগণ জীবনবৃত্তান্ত, পাসপোর্ট সাইজের ছবি, ভোটার আইডি কার্ডের কপি, নাগরিক সনদের কপি ও সকল শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার সনদ (যদি থাকে) সহ যোগাযোগ করার জন্য অনুরোধ করা হলো। মোবাইল: ০১৪০৯-৯৯০৪০০, ০১৯৭২-০৮৪৬৯৬।

খুলনার গণধর্ষণ মামলার আসামি মিজানুর রহমান আটক

উৎপল ঘোষ,ক্রাইম রিপোর্টার
  • আপডেট সময়ঃ মঙ্গলবার, ২২ এপ্রিল, ২০২৫
  • ১২৪ বার

খুলনার বটিয়াঘাটা হতে নাবালিকা গণধর্ষণ মামলার এজাহারনামীয় প্রধান আসামিকে মামলার ০৬ ঘন্টার ভিতর গ্রেফতার করেছে র‌্যাব-৬।

র‍্যাব -৬ খুলনা স্পেশাল কোম্পানি থেকে জানা যায়, ২০ এপ্রিল ২০২৫ রাতে র‌্যাব-৬ (স্পেশাল কোম্পানি) খুলনার একটি আভিযানিক দল গোয়েন্দা তথ্যের ভিত্তিতে খুলনা জেলার বটিয়াঘাটা থানাধীন তেতুলতলা এলাকায় অভিযান পরিচালনা করে চাঞ্চল্যকর গণধর্ষণ মামলার আসামি ১। মিজানুর রহমান খোকন (৫০), পিতা-মৃত আঃ সোবাহান,সাং-তেতুলতলা, থানা-বটিয়াঘাটা, জেলা- খুলনাকে গ্রেফতার করে। পরবর্তীতে গ্রেফতারকৃত আসামিকে খুলনা জেলার বটিয়াঘাটা থানায় হস্তান্তর করা হয়েছে।
প্রাথমিক তথ্যানুসন্ধানে জানা যায়, আসামিরা ভিকটিমের প্রতিবেশী। ১৯ এপ্রিল ২০২৫ খ্রি: রাত ০৮.০০ ঘটিকায় ভিকটিম খাবার কিনে ফেরার পথে ০১ নং আসামি ভিকটিমকে তার বাবা ডাকছে বলে পরিত্যক্ত একটি ঘরে নিয়ে যায় এবং সেখানে আগে থেকে অবস্থান করা অপর ০২ আসামি সহ ভিকটিমকে পালাক্রমে ধর্ষণ করে অচেতন অবস্থায় ফেলে রেখে যায়। পরবর্তীতে পরিবারের লোকজন তাকে উদ্ধার করে খুলনা মেডিকেলে ভর্তি করে। ঘটনাটি এলাকায় বেশ চাঞ্চল্যের সৃষ্টি করে। ঘটনার পর থেকেই র‍্যাব-৬ এর স্পেশাল কোম্পানি ছায়া তদন্ত শুরু করে এবং মামলা রুজু হবার ০৬ ঘণ্টার ভিতরে এজাহারনামীয় প্রধান আসামিকে বটিয়াঘাটা থেকে গ্রেফতার করে।

শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো দেখুন...

Copyright © All rights reserved © 2017 Youth Television News. Design & Development by SA Creative Media 
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com