
প্রাইম এশিয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী জাহিদুল ইসলাম পারভেজ হত্যা মামলার প্রধান আসামি মেহেরাজ ইসলামকে (১৯) গাইবান্ধা থেকে গ্রেফতার করেছে র্যাব-১৩ সদস্যরা।
গতকাল বুধবার বুধবার (২৩ এপ্রিল) দুপুর ৩টায় গোপন খবর পেয়ে র্যাব-১৩, সিপিসি-৩, গাইবান্ধা ক্যাম্পের একটি আভিযানিক দল সদর উপজেলার রামচন্দ্রপুর ইউনিয়নের ভবানীপুর গ্রাম থেকে আত্ম গোপনে থাকা মেহরাজকে গ্রেফতার করেছে। মেহেরাজ ইসলাম প্রাইম এশিয়া ইউনির্ভাসিটির বিবিএ অধ্যায়নরত। সে ঢাকার বনানি এলাকার নুরুল ইসলাম সর্দারের ছেলে। র্যাব জানায়, তারা অভিযান চালিয়ে ভবানীপুর গ্রামের এক আত্মীয়ের বাড়ি থেকে মেহেরাজকে গ্রেফতার করে। মেহেরাজ ওই বাড়িতে আত্মগোপনে ছিল । গ্রেফতারের পরপরেই তাকে কড়া নিরাপত্তায় ঢাকায় নিয়ে যাওয়া হচ্ছে র্যাব জানায়, র্যাব-১ উত্তরা থেকে ব্রিফিং করে বিস্তারিত তথ্য জানানো হবে।প্রাইম এশিয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী জাহিদুল ইসলাম পারভেজ হত্যা মামলার প্রধান আসামি মেহেরাজ ইসলামকে গাইবান্ধা থেকে গ্রেফতার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)। বুধবার (২৩ এপ্রিল) যৌথ অভিযানের মাধ্যমে গাইবান্ধা থেকে তাকে গ্রেফতার করা হয়।
এ নিয়ে পারভেজ হত্যা মামলায় এখন পর্যন্ত মোট ৫ আসামিকে গ্রেফতার করা হলো। তাদের মধ্যে ৪ জনের ৭ দিনের রিমান্ড দিয়েছেন আদালত।
এর আগে ১৯ এপ্রিল বিকেলে রাজধানীর বনানীতে প্রাইম এশিয়া বিশ্ববিদ্যালয়ের সামনের সড়কে কয়েকজন দেশীয় অস্ত্র নিয়ে জাহিদুল ও তার বন্ধু তরিকুল ইসলামের ওপর হামলা চালান। হামলায় গুরুতর আহত পারভেজকে কুর্মিটোলা জেনারেল হাসপাতালে নিয়ে গেলে তাকে মৃত ঘোষণা করেন কর্তব্যরত চিকিৎসক। এ ঘটনায় জাহিদুলের ফুফাতো ভাই হুমায়ুন কবীর বাদী হয়ে আটজনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা ২৫ থেকে ৩০ জনের বিরুদ্ধে রাজধানীর বনানী থানায় একটি হত্যা মামলা করেন।