
নিজস্ব প্রতিবেদকঃ- বগুড়া জেলা দুপচাঁচিয়া উপজেলা তালোড়া পৌরসভা তালোড়া বাজারে দীর্ঘদিন যাবত কিছু অসাধু ব্যবসায়ীরা ফুটপাত নিজের সম্পত্তি মনে করে ব্যবসা করে আসছে। গত ২০/০৪/২৫ তারিখে পুরো বাজার পৌরসভা ও দুপচাঁচিয়া সহকারী কমিশনার (ভূমি)ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট এর পক্ষ প্রত্যেক দোকান মালিকদের নোটিশ প্রদান করা হলেও নেই তৎপরতা। জমজমাট ব্যবসা করে যাচ্ছে ফুটপাতে উপরে ।
সরেজমিনে গিয়ে দেখতে পাওয়া যায় তালোড়া বাজার বড় মসজিদের গেট সংলগ্ন হরিদাস এর নেতৃত্বে হরি সেলুন, রুহুল আমিন নিজাম এর নেতৃত্বে একটি চাবি তালা ঘর, মোঃ আফজাল এর নেতৃত্বে একটি ভ্যারাইটিজ দোকান, এছাড়াও আরো রয়েছে মজিদ টেইলার্স এর সামনে আব্দুল মজিদের নেতৃত্বে রয়েছে ইট,বালু, খোয়া,পাথর ।
ইরি সেলুন মালিক হরিদাস জানান এই নোটিশটি আমরা বড় কিছু মনে করছি শুধু ভয়ভীতি দেখানোর চেষ্টা চলছে চলছে।
আব্দুল মজিদ জানান আমরা ফুটপাত দখল করে ব্যবসা করি কিন্তু আমরা বাসা বাড়ির কাজ করছি বাধ্য হয়ে ফুটপাতের উপর রাখা লাগছে ।
স্থানীয় জনগণ জানান এইভাবে ফুটপাত দখল করে রাখলে রাস্তায় জ্যাম সৃষ্টি হয় ও আমাদের বিপদের সম্মুখীন হতে হয়। আমরা প্রশাসনের কাছে জোর জানাচ্ছি। আমাদের যেন ফুটপাত দখল মুক্ত করে সহজ যাতায়াত করার সুযোগ করে দেয় ।
তালোড়া পৌর প্রশাসক ও সহকারী কমিশনার (ভূমি) জানান আমরা ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে সব জায়গায় ফুটপাত মুক্ত করবো ।