1. reporter@youthtvnewsbd.com : reporter :
  2. youthtvnews2019@gmail.com : youthttvnews24 :
জামিনে মুক্তির পর গাইবান্ধা জেল গেট থেকে সাঈদ হোসেন জসিম গ্রেফতার - Youth Tv news
৩০শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ| ১৬ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ| বর্ষাকাল| মঙ্গলবার| রাত ৯:৩৮|
নোটিশ
ইয়ুথ টেলিভিশন এ বাংলাদেশের সকল জেলা ও উপজেলা পর্যায়ে সংবাদকর্মী নিয়োগ চলছে। এছাড়াও জেলা ব্যুরো প্রধান, বিভাগীয় ব্যুরো প্রধান, স্টাফ রিপোর্টার, ক্যাম্পাস  প্রতিনিধি, মাল্টিমিডিয়া রিপোর্টার নিয়োগ চলছে। আগ্রহীগণ জীবনবৃত্তান্ত, পাসপোর্ট সাইজের ছবি, ভোটার আইডি কার্ডের কপি, নাগরিক সনদের কপি ও সকল শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার সনদ (যদি থাকে) সহ যোগাযোগ করার জন্য অনুরোধ করা হলো। মোবাইল: ০১৪০৯-৯৯০৪০০, ০১৯৭২-০৮৪৬৯৬।

জামিনে মুক্তির পর গাইবান্ধা জেল গেট থেকে সাঈদ হোসেন জসিম গ্রেফতার

মোঃ আল আমিন, গাইবান্ধা জেলা প্রতিনিধি
  • আপডেট সময়ঃ মঙ্গলবার, ৬ মে, ২০২৫
  • ৬৮ বার

 

আওয়ামী লীগ নেতা গাইবান্ধা জেলা কারাগার থেকে জামিনে মুক্তির পরপরেই খান মোঃ সাঈদ হোসেন জসিমকে জেল গেটের সামন থেকে ফের গ্রেফতার করেছে পুলিশ। হামলা-ভাঙচুর ও বিস্ফোরক দ্রব্য আইনের তিন মামলায় গ্রেফতার হয়ে এক মাস ২ দিন কারাভোগের পর উচ্চ আদালত থেকে জামিনে মুক্তি পান তিনি।
গতকাল সোমবার সকাল সাড়ে ১০টার দিকে গাইবান্ধা জেলা কারাগারের সামন থেকে তাকে গ্রেফতার করে পুলিশ। পরে তাকে পুলিশের একটি পিকআপ ভ্যানে করে সদর থানায় নিয়ে যাওয়া হয়।
গ্রেফতারকৃত খান মোঃ সাঈদ হোসেন জসিম গাইবান্ধা পৌর আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক। তিনি শহরের মহুরি পাড়ার (বিহারি পট্টি) এলাকার মতিন মিয়ার ছেলে।
বিষয়টি নিশ্চিত করে সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (‎ওসি) শাহিনুর ইসলাম তালুকদার বলেন, জেল গেটের সামনে থেকে আওয়ামী লীগ নেতা সাঈদ হোসেনকে গ্রেফতার করা হয়েছে। তার বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।
এদিকে গ্রেফতারের সময় জসিম নিজেকে নির্দোষ দাবি করেন। তিনি বলেন, তিন মামলায় গ্রেফতার হয়ে কারাভোগের পর উচ্চ আদালত থেকে জামিন পেয়েছি। আমার বিরুদ্ধে আর কোনো মামলা কিংবা অভিযোগ নেই। কিন্তু তারপরও কেন গ্রেফতার করা হচ্ছে সে বিষয়ে পুলিশের কাছে জানতে চান তিনি।
গত ৩ এপ্রিল রাত ৯টার দিকে পৌর শহরের পুরাতন বাজার এলাকার একোয়াস্টেট পাড়ার রঞ্জুর বাসা থেকে তাকে গ্রেফতার করে জেলা পুলিশের গোয়েন্দা (ডিবি) শাখার সদস্যরা।
খান মোঃ জসিম জেলা বিএনপি ও যুবদলের অফিস ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনায় থানায় দায়ের হওয়া বিস্ফোরক দ্রব্য আইনের দুটি মামলার এজাহারভুক্ত আসামি। এছাড়া পলাশবাড়ী উপজেলায় যুবদলের কর্মী সভায় হামলা ও হত্যাচেষ্টার ঘটনায় দায়ের হওয়া মামলার এজাহারভুক্ত আসামিও তিনি।

শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো দেখুন...

Copyright © All rights reserved © 2017 Youth Television News. Design & Development by SA Creative Media 
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com