1. reporter@youthtvnewsbd.com : reporter :
  2. youthtvnews2019@gmail.com : youthttvnews24 :
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা হওয়ায় রাজশাহীতে আনন্দ মিছিল - Youth Tv news
নোটিশ
ইয়ুথ টেলিভিশন এ বাংলাদেশের সকল জেলা ও উপজেলা পর্যায়ে সংবাদকর্মী নিয়োগ চলছে। এছাড়াও জেলা ব্যুরো প্রধান, বিভাগীয় ব্যুরো প্রধান, স্টাফ রিপোর্টার, ক্যাম্পাস  প্রতিনিধি, মাল্টিমিডিয়া রিপোর্টার নিয়োগ চলছে। আগ্রহীগণ জীবনবৃত্তান্ত, পাসপোর্ট সাইজের ছবি, ভোটার আইডি কার্ডের কপি, নাগরিক সনদের কপি ও সকল শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার সনদ (যদি থাকে) সহ যোগাযোগ করার জন্য অনুরোধ করা হলো। মোবাইল: ০১৪০৯-৯৯০৪০০, ০১৯৭২-০৮৪৬৯৬।

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা হওয়ায় রাজশাহীতে আনন্দ মিছিল

মোঃ মেহেদী হাসান মুন্না, রাজশাহী
  • আপডেট সময়ঃ বৃহস্পতিবার, ১৬ নভেম্বর, ২০২৩
  • ২১৪ বার

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করায় নির্বাচন কমিশনকে অভিনন্দন  জানিয়েছে রাজশাহীতে আনন্দ মিছিল করা হয়েছে।

বুধবার রাতে রাজশাহী মহানগর আওয়ামী লীগের উদ্যোগে আনন্দ মিছিল শেষে সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন, বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র  এ.এইচ.এম খায়রুজ্জামান লিটন। এ সময় তিনি নৌকা প্রতীকের বিজয়ের লক্ষ্যে সবাইকে মাঠে নামার নির্দেশনা দেন।

বুধবার রাত সাড়ে ৭টার দিকে আনন্দ মিছিলটি বের করা হয় নগরীর কুমারপাড়া দলীয় কার্যালয়ের সামনে থেকে।নগরীর বিভিন্ন এলাকা প্রদক্ষিণ শেষে সাহেব বাজার জিরোপয়েন্টে গিয়ে শেষ হয়। সেখানে সমাবেশে আয়োজিত সমাবেশে খায়রুজ্জামান লিটন বলেন, বিএনপি-জামায়াত সহ বিভিন্ন গোষ্ঠী যারা ২০১৪ ও ২০১৮ সালের মতো নির্বাচনকে বাধাগ্রস্ত করতে চেয়েছিল। তাদের সেই অপচেষ্টা সফল হয়নি, আগামীতে ও হবে না। তিনি আরোও বলেন, কেউ হরতাল-অবরোধের নামে নৈরাজ্য সৃষ্টি করলে তাদেরকে রুখে দিতে হবে। আমরা রাজপথে থাকবো এবং আগামী জাতীয় নির্বাচনে বিজয়ী হবো ইনশাল্লাহ।

নির্বাচনের তফসিল ঘোষণা করায় নির্বাচন কমিশনকে ধন্যবাদ ও সাধুবাদ জানান রাসিক মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন।সমাবেশে সভাপতিত্ব করেন রাজশাহী মহানগর আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আলী কামাল। এ সময় কেন্দ্রীয় আওয়ামী লীগের সদস্য আখতার জাহানসহ মহানগর আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।এর আগে সন্ধ্যা ৭টায় দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়। জাতির উদ্দেশে দেওয়া ভাষণে সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল।সন্ধ্যা সাতটায় বাংলাদেশ টেলিভিশন ও বাংলাদেশ বেতারে সিইসির ভাষণ সম্প্রচার শুরু হয়।ঘোষিত তফসিল অনুযায়ী, ভোট গ্রহণ করা হবে আগামী ৭ জানুয়ারি।

মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ তারিখ ৩০ নভেম্বর। মনোনয়নপত্র বাছাই হবে ১ থেকে ৪ ডিসেম্বর। প্রার্থিতা প্রত্যাহারের শেষ তারিখ ১৭ ডিসেম্বর। প্রতীক বরাদ্দ ১৮ ডিসেম্বর।

শেয়ার করুন...

আরো দেখুন...

Copyright © All rights reserved © 2017 Youth Television News.
Verified by MonsterInsights