1. reporter@youthtvnewsbd.com : reporter :
  2. youthtvnews2019@gmail.com : youthttvnews24 :
দক্ষিণ সিটির হাসপাতালে চালু হলো সার্বক্ষণিক মিডওয়াইফারি সেবা - Youth Tv news
নোটিশ
ইয়ুথ টেলিভিশন এ বাংলাদেশের সকল জেলা ও উপজেলা পর্যায়ে সংবাদকর্মী নিয়োগ চলছে। এছাড়াও জেলা ব্যুরো প্রধান, বিভাগীয় ব্যুরো প্রধান, স্টাফ রিপোর্টার, ক্যাম্পাস  প্রতিনিধি, মাল্টিমিডিয়া রিপোর্টার নিয়োগ চলছে। আগ্রহীগণ জীবনবৃত্তান্ত, পাসপোর্ট সাইজের ছবি, ভোটার আইডি কার্ডের কপি, নাগরিক সনদের কপি ও সকল শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার সনদ (যদি থাকে) সহ যোগাযোগ করার জন্য অনুরোধ করা হলো। মোবাইল: ০১৪০৯-৯৯০৪০০, ০১৯৭২-০৮৪৬৯৬।

দক্ষিণ সিটির হাসপাতালে চালু হলো সার্বক্ষণিক মিডওয়াইফারি সেবা

স্টাফ রিপোর্টারঃ
  • আপডেট সময়ঃ মঙ্গলবার, ১৫ জুলাই, ২০২৫
  • ১৩৫ বার

ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের (ডিএসসিসি) ঢাকা মহানগর জেনারেল হাসপাতাল ও নাজিরাবাজার মাতৃসদনে সার্বক্ষণিক মিডওয়াইফারি সেবার উদ্বোধন করছেন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের প্রশাসক মো. শাহজাহান মিয়া।

মঙ্গলবার (১৬ জুলাই) এই সেবার উদ্বোধন করা হয়। অপ্রয়োজনীয় সিজারিয়ান অপারেশন হ্রাসের মাধ্যমে নগরীর প্রজনন স্বাস্থ্যসেবায় গুণগত উন্নয়ন এবং ঢাকা শহরের প্রান্তিক জনগোষ্ঠীকে মানসম্মত ও সহজপ্রাপ্য মাতৃসেবা দেওয়ার লক্ষ্যে এ প্রকল্প চালু হয়েছে বলে জানানো হয়।

ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের পক্ষ থেকে জানানো হয়, জাতিসংঘ জনসংখ্যা তহবিল (ইউএনএফপিএ), সুইডিশ আন্তর্জাতিক উন্নয়ন সহযোগিতা সংস্থা (সিডা), জাইপাইগো বাংলাদেশ এবং ডিএসসিসির উদ্যোগে গৃহীত এ প্রকল্প পুরান ঢাকার প্রায় ৮ লক্ষাধিক বাসিন্দার সার্বক্ষণিক কাঙ্ক্ষিত মাতৃসেবা নিশ্চিত করবে। ইউএনএফপিএ এবং জাইপাইগোর সহায়তায় প্রশিক্ষিত ধাত্রী ও চিকিৎসকেরা স্বাভাবিক প্রসবকে অগ্রাধিকার দিয়ে এই সেবার ৯০ শতাংশ দেবেন। ফলে প্রান্তিক জনগোষ্ঠীর মা, নবজাতক এবং কিশোরীদের জন্য স্বাস্থ্যঝুঁকি হ্রাস পাবে, সচেতনতা বাড়বে এবং জনগণের মধ্যে সরকারি স্বাস্থ্যসেবার ওপর আস্থা বৃদ্ধি পাবে।

অনুষ্ঠানে ইউএনএফপিএ বাংলাদেশের কান্ট্রি রিপ্রেজেন্টেটিভ ক্যাথরিন ব্রিন কামকং বলেন, মিডওয়াইফারি-নেতৃত্বাধীন সেবা কেবল চিকিৎসা নয়; এটি নারীর ক্ষমতায়ন এবং সার্বজনীন স্বাস্থ্যসেবায় অবদান রাখে।

অনুষ্ঠানে ডিএসসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা মো. জহিরুল ইসলাম, প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা. নিশাত পারভীন, ঢাকা মহানগর জেনারেল হাসপাতাল, নার্সিং ও মিডওয়াইফারি অধিদপ্তর, সিডা, ইউএনএফপিএ, বিভিন্ন উন্নয়ন সহযোগী সংস্থা, দেশি-বিদেশি এনজিও প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

শেয়ার করুন...

আরো দেখুন...

Copyright © All rights reserved © 2017 Youth Television News.
Verified by MonsterInsights